বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষকতা, প্রতিবন্ধকতা জয় ও বৃক্ষরোপণে দৃষ্টান্ত, পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ৫ ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, রোবটসহ আটক ২ অবসরের আগে দেশের মাঠে বিশ্বকাপ খেলতে মুখিয়ে সিকান্দার রাজা নির্বাচনের পর হুথিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের পর্যটন উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক করতে চায় ইতালি ৯ নভেম্বর বিকেলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির বৈঠক, আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন অপারেশন ক্লিনহার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে সড়কে পোশাকশ্রমিকেরা, ভোগান্তিতে যাত্রীরা

    ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে সড়কে পোশাকশ্রমিকেরা, ভোগান্তিতে যাত্রীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের কারণে রাজধানীর উত্তরা এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, কর্মজীবী ও বিভিন্ন প্রয়োজনে বের হওয়া যাত্রীরা।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বিঘ্নিত হয়। একপর্যায়ে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে বিপাকে পড়েন অনেক যাত্রী।

    যানজটে আটকে থাকা বাস ও অন্যান্য যানবাহন থেকে নেমে অনেককে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়। এতে কর্মস্থলসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

    উত্তরা ট্রাফিক বিভাগের উপকমিশনার শাহজাহান হোসেন জানান, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে সোমবার থেকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে বিক্ষোভ করছেন।

    এ বিষয়ে উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানান, মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা একযোগে সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন