মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আফগানিস্তানের ২ উইকেট তুলে নিয়ে জয়ের পথে বাংলাদেশ অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড হাম ও উপসর্গে আরও ২ মৃত্যু, মোট মৃত ১ হাজার ১৬৪ ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা কন্যাশিশুর প্রতি সহিংসতায় জিরো টলারেন্স বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সিনেমা হল বাঁচাতে ১ হাজার কোটি টাকা বরাদ্দের বিষয়টি খতিয়ে দেখবে সরকার সৌদি আরবে যাওয়ার পথে নৌকাডুবি, প্রাণ গেল ১৫ শিশুসহ ১৩৯ জনের উপাচার্যকে ভবনে রেখেই ফটকে তালা দিলেন চুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে যাচ্ছে বোমা নিষ্ক্রিয়কারী দল ত্বক নরম ও উজ্জ্বল করতে রাইস ওয়াটার কতটা কার্যকর?
  • টিকটক ও বাইটড্যান্সের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা

    টিকটক ও বাইটড্যান্সের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রতিদ্বন্দ্বী ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিজ্ঞাপন নিজেদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ করেছে মেটা। যুক্তরাষ্ট্র, কানাডা, মিসর, ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড ও ভিয়েতনামে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

    এ নিষেধাজ্ঞার আওতায় বাইটড্যান্সের সরাসরি বিজ্ঞাপনের পাশাপাশি টিকটক বা প্রতিষ্ঠানটির অন্য সেবার প্রচার চালানো তৃতীয় পক্ষের বিজ্ঞাপনও রয়েছে।

    রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে মেটার প্রচারণামূলক বিজ্ঞাপন প্রত্যাখ্যান করেছিল টিকটক। এর পরপরই টিকটক ও বাইটড্যান্সের বিজ্ঞাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় মেটা।

    মেটার মুখপাত্র ক্রিস স্ক্রো বলেন, নিজেদের অ্যাপ থেকে ব্যবহারকারীদের সরিয়ে নিতে পারে—এমন প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করার বাধ্যবাধকতা তাদের নেই। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের সুযোগ না দেওয়া বিভিন্ন শিল্পে স্বাভাবিক ব্যবসায়িক চর্চা বলেও মন্তব্য করেন তিনি।

    মেটার এ সিদ্ধান্ত শুধু বাইটড্যান্সের সরাসরি বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলোতে ব্যবহারকারীদের টিকটকে নিয়ে যায়, এমন তৃতীয় পক্ষের বিজ্ঞাপনও বন্ধ থাকবে।

    শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক বিরোধ দুই প্রতিষ্ঠানের সম্পর্ককে আরও উত্তপ্ত করেছে। গত আগস্টে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের সঙ্গে ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায় রাজি হয় মেটা। এর আওতায় ফেসবুক ও ইনস্টাগ্রামে শিশু-কিশোরদের নিরাপত্তা জোরদারে নতুন ব্যবস্থা নেওয়ার বিষয়টি রয়েছে।

    এরপর টিকটক ও ইউটিউবকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে মেটা। প্রতিষ্ঠানটির বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কোনো একটি প্রতিষ্ঠানের একার নয়; সব প্ল্যাটফর্মকেই কার্যকর ব্যবস্থা নিতে হবে।

    শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে টিকটকের ওপরও নিয়ন্ত্রক সংস্থাগুলোর চাপ রয়েছে। ইউরোপীয় নিয়ন্ত্রকেরা অভিযোগ করেছেন, অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষায় যথেষ্ট ব্যবস্থা নেয়নি প্ল্যাটফর্মটি। এ ধরনের নিয়ম লঙ্ঘনের দায়ে টিকটককে বার্ষিক আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে।

    এদিকে মেটা বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকে শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

    তবে বিজ্ঞাপন নিষিদ্ধের সিদ্ধান্তের আগেই মেটার সঙ্গে প্রতিযোগিতায় কিছু পদক্ষেপ নিয়েছিল টিকটক। গত মাসে ব্যবহারকারীদের প্রোফাইল থেকে ইনস্টাগ্রামের সরাসরি লিংক সরিয়ে দেয় প্ল্যাটফর্মটি। পাশাপাশি শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে মেটার প্রচারণামূলক বিজ্ঞাপনও প্রত্যাখ্যান করে।

    টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করার সিদ্ধান্তে দুই প্রতিষ্ঠানের চলমান প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে। ব্যবহারকারী ও বিজ্ঞাপনের বাজারের পাশাপাশি শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তার বিষয়টিও এখন তাদের বিরোধের কেন্দ্রে উঠে এসেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন