শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২০২৬ সালের সাহিত্যে নোবেল জিতলেন অ্যানি কারসন ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ১১৪৪ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত এনসিটি পরিচালনায় ১৫ বছরের দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে ইউএনডিপির সহযোগিতা চাইলেন মিন্টু যুব এশিয়া কাপে ৫ নভেম্বর আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ মানি চেঞ্জারে একবারে ৩ হাজার ডলার নিতে পারবেন বিদেশগামীরা বিয়ের দিনের চেয়েও সুন্দর, মেহজাবীনের নতুন সাজে মুগ্ধ ভক্তরা কেরানীগঞ্জে সড়কের পাশে রক্তমাখা নবজাতকের দায়িত্ব নিলো ইউএনও
  • এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা বাড়ার পূর্বাভাস

    এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা বাড়ার পূর্বাভাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টারে ব্যবহৃত মেমোরি চিপের চাহিদা বাড়ায় চলতি প্রান্তিকে স্যামসাং ইলেকট্রনিকসের পরিচালন মুনাফা প্রায় নয় গুণ বাড়তে পারে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটির পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বর-শেষ প্রান্তিকে মুনাফা ১০৭ দশমিক ৪ ট্রিলিয়ন ওনে পৌঁছাতে পারে।

    এটি হলে টানা চতুর্থ প্রান্তিকে রেকর্ড পরিচালন মুনাফা করবে স্যামসাং। তবে তৃতীয় প্রান্তিকের পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন অক্টোবরের শেষে প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।

    বড় কোম্পানিগুলো সাধারণত পূর্ণাঙ্গ আর্থিক ফল প্রকাশের আগে বিনিয়োগকারীদের ধারণা দিতে প্রাথমিক হিসাব জানিয়ে থাকে। স্যামসাংও সেই ধারাবাহিকতায় চলতি প্রান্তিকের মুনাফার পূর্বাভাস প্রকাশ করেছে।

    স্যামসাং বিশ্বের অন্যতম বড় মেমোরি চিপ নির্মাতা। এ খাতে দক্ষিণ কোরিয়ার এসকে হাইনিক্স ও যুক্তরাষ্ট্রের মাইক্রনও গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী। তাদের তৈরি মেমোরি চিপ এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় ডেটা সেন্টার ও উচ্চক্ষমতার কম্পিউটিং ব্যবস্থায় ব্যবহৃত হয়।

    এআই প্রযুক্তির দ্রুত সম্প্রসারণের কারণে উন্নত কম্পিউটিং চিপের বৈশ্বিক চাহিদা বেড়েছে। এতে চিপ নির্মাতাদের আয় বৃদ্ধির পাশাপাশি তাদের শেয়ারের দামেও ইতিবাচক প্রভাব পড়েছে।

    স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে চিপ ব্যবসার পাশাপাশি নতুন স্মার্টফোন বিক্রিও ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে আগস্টে বাজারে আসা প্রতিষ্ঠানটির সর্বশেষ ফোল্ডিং স্মার্টফোনগুলো থেকে বাড়তি আয় আসতে পারে।

    সাম্প্রতিক বছরগুলোতে চিপের চাহিদা দ্রুত বাড়ায় বিশ্ববাজারে সেমিকন্ডাক্টরের সরবরাহ নিয়ে চাপ তৈরি হয়েছে। এর ফলে চিপ নির্মাতারা উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিভিন্ন পণ্যের দামও সমন্বয় করেছে। চলতি বছরের শুরুর দিকে শেয়ারবাজারে স্যামসাংয়ের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    এআই অবকাঠামোর চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে চিপশিল্পে বিনিয়োগও বাড়ছে। গুগল, অ্যামাজন ও মেটার মতো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এ বছর এআই প্রকল্পে ৬৫০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

    এদিকে জুনে দক্ষিণ কোরিয়া আগামী কয়েক বছরে দেশের চিপ উৎপাদন সক্ষমতা বাড়াতে বড় আকারের বিনিয়োগ পরিকল্পনা প্রকাশ করেছে। এতে কমপক্ষে ৮৮০ বিলিয়ন ডলারের প্রকল্পের কথা বলা হয়েছে, যার নেতৃত্বে থাকবে স্যামসাং ও এসকে হাইনিক্স।

    এআইয়ের চাহিদা অব্যাহতভাবে বাড়তে থাকায় জাপান, চীন ও তাইওয়ানের চিপ নির্মাতারাও উৎপাদন সক্ষমতা বাড়াতে কারখানায় বিনিয়োগ করছে। সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় মেমোরি চিপের দাম বাড়ছে। এর প্রভাব স্মার্টফোন, কম্পিউটারসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যের দামেও পড়ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন