শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২০২৬ সালের সাহিত্যে নোবেল জিতলেন অ্যানি কারসন ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ১১৪৪ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত এনসিটি পরিচালনায় ১৫ বছরের দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে ইউএনডিপির সহযোগিতা চাইলেন মিন্টু যুব এশিয়া কাপে ৫ নভেম্বর আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ মানি চেঞ্জারে একবারে ৩ হাজার ডলার নিতে পারবেন বিদেশগামীরা বিয়ের দিনের চেয়েও সুন্দর, মেহজাবীনের নতুন সাজে মুগ্ধ ভক্তরা কেরানীগঞ্জে সড়কের পাশে রক্তমাখা নবজাতকের দায়িত্ব নিলো ইউএনও
  • এনসিটি পরিচালনায় ১৫ বছরের দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

    এনসিটি পরিচালনায় ১৫ বছরের দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ১৫ বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে প্রতিষ্ঠানটি টার্মিনালটি পরিচালনা করবে।

    বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় এনসিটি পরিচালনার বিষয়ে চূড়ান্ত ‘কনসেশন’ বা পরিচালনার অধিকার চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা করিমসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

    তবে ডিপি ওয়ার্ল্ড এনসিটি পরিচালনায় মোট কত অর্থ বিনিয়োগ করবে, কী ধরনের নতুন যন্ত্রপাতি যুক্ত করবে এবং প্রতিটি কনটেইনার হ্যান্ডলিংয়ের বিপরীতে চট্টগ্রাম বন্দর কী পরিমাণ অর্থ পাবে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। চুক্তির কোনো শর্ত ভঙ্গ হলে কী ধরনের ব্যবস্থা নেওয়া যাবে, সে বিষয়েও বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

    চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের বড় অংশ এই বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। ফলে জাতীয় অর্থনীতিতে বন্দরটির গুরুত্ব রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মূল লক্ষ্য হলো প্রতিযোগিতামূলক মূল্যে বন্দর ব্যবহারকারীদের দক্ষ ও কার্যকর সেবা দেওয়া।

    সামুদ্রিক বাণিজ্যে কনটেইনার পরিবহনের গুরুত্ব বাড়তে থাকায় চট্টগ্রাম বন্দরের ৬৫ একর জমির ওপর এনসিটি নির্মাণ করা হয়। প্রায় ৭৩৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত টার্মিনালটিতে ১ হাজার মিটার দীর্ঘ বার্থ ও প্রয়োজনীয় ব্যাকআপ সুবিধা রয়েছে। ২০০৭ সালের মে মাসে এনসিটিতে জাহাজ চলাচল শুরু হয়।

    এনসিটির কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার জন্য ২০০৭ সালে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্ব পায় সাইফ পাওয়ারটেক লিমিটেড।

    প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত সাইফ পাওয়ারটেক এনসিটি টার্মিনালে ৪ হাজার ৩৪৩টি জাহাজ ও ৭০ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করেছে। একই সময়ে চট্টগ্রামের পাঙ্গাঁও টার্মিনালে প্রতিষ্ঠানটি ৭৫৪টি জাহাজ ও ১ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করে।

    এনসিটির ব্যাকআপ অপারেশনের জন্য প্রায় ২ লাখ ৯২ হাজার ২৮৭ বর্গমিটারের কনটেইনার স্টোরেজ ইয়ার্ড রয়েছে। সেখানে হিমায়িত কনটেইনার সংরক্ষণের জন্য ৭০০টি রিফার প্লাগের সুবিধা রয়েছে। চার দিনের ডুয়েল টাইম ধরে হিসাব করলে ইয়ার্ডটির বার্ষিক কনটেইনার ধারণক্ষমতা প্রায় ১১ লাখ ৯৮ হাজার ২৯৫ টিইইউ।

    ব্যাকআপ অপারেশনের জন্য ইয়ার্ডে ২৩টি রাবার টায়ার গ্যান্ট্রি (আরটিজি), ১২টি স্ট্র্যাডল ক্যারিয়ার (এসসি) এবং ১৫টি ফর্কলিফট রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন