শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২০২৬ সালের সাহিত্যে নোবেল জিতলেন অ্যানি কারসন ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ১১৪৪ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত এনসিটি পরিচালনায় ১৫ বছরের দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে ইউএনডিপির সহযোগিতা চাইলেন মিন্টু যুব এশিয়া কাপে ৫ নভেম্বর আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ মানি চেঞ্জারে একবারে ৩ হাজার ডলার নিতে পারবেন বিদেশগামীরা বিয়ের দিনের চেয়েও সুন্দর, মেহজাবীনের নতুন সাজে মুগ্ধ ভক্তরা কেরানীগঞ্জে সড়কের পাশে রক্তমাখা নবজাতকের দায়িত্ব নিলো ইউএনও
  • বিয়ের দিনের চেয়েও সুন্দর, মেহজাবীনের নতুন সাজে মুগ্ধ ভক্তরা

    বিয়ের দিনের চেয়েও সুন্দর, মেহজাবীনের নতুন সাজে মুগ্ধ ভক্তরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত বছরের ভালোবাসা দিবসে নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের সময় তার সাজপোশাকও নজর কেড়েছিল ভক্তদের। প্রায় দেড় বছর পর আবারও বিয়ের সাজে দেখা গেল এই অভিনেত্রীকে। তবে এবার সেটি বাস্তবের বিয়ে নয়, কাজের প্রয়োজনে।

    বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন ‘সাবা’ অভিনেত্রী। ছবিগুলোতে সাদা শাড়িতে স্নিগ্ধ ও আভিজাত্যপূর্ণ সাজে দেখা যায় তাকে।

    সাদা শাড়িজুড়ে সূক্ষ্ম নকশা ও কারুকাজের পাশাপাশি মাথায় সাদা লেসের ওড়না, কপালে টিকলি ও কানে ঝোলানো দুলে সাজে যোগ হয়েছে ঐতিহ্যের ছোঁয়া। গলায় একাধিক স্তরের সোনালি ও পান্না রঙের পাথর বসানো ভারি নেকলেসের সঙ্গে হাতে চুড়ি ও আংটি পরেছেন তিনি। সাদা ও পান্না সবুজের সমন্বয়ে পুরো সাজে ফুটে উঠেছে আভিজাত্য।

    ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘দিনের বিয়ে কিংবা রাতের, সেটা কোনো বিষয় না। নিজের বিশেষ মুহূর্তের জন্য আকর্ষণীয় রূপেই সাজো।’

    অভিনেত্রীর নতুন সাজের ছবি প্রকাশের পরই ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি। অনেকেই মন্তব্য করেছেন, বিয়ের দিনের সাজের তুলনায় এবারের সাজে মেহজাবীনকে আরও বেশি সুন্দর লাগছে।

    এক অনুসারী লিখেছেন, ‘আজ বেশি সুন্দর লাগছে, বিয়ের দিনের চেয়েও।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘বিয়ের সবগুলো গেটআপের চেয়ে এই সাজটা সুন্দর হয়েছে। সত্যিকারের বউ লাগছে একদম।’ একই ধরনের মন্তব্য করেছেন আরও অনেকে।

    অভিনয়ে সাম্প্রতিক সময়ে তুলনামূলক কম দেখা গেলেও মেহজাবীনের হাতে রয়েছে সিনেমার কাজ। ভিকি জাহেদ পরিচালিত ‘পুলসিরাত’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে অভিনয় করবেন তিনি। আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ