মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পোশাকশ্রমিকদের মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব মালিকপক্ষের বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান এলডিসি উত্তরণে ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে বাজারসুবিধা দেবে কানাডা জীবনে তিনবার শয়তানকে দেখার অভিজ্ঞতা লিখে গেছেন পোপ ফ্রান্সিস ফসলের অপচয় কমাতে তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন চালুর তাগিদ ঢাকায় আরও ৭১৪ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্য ব্যাংক খাতে এক বছরে আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা শেখ হাসিনা ফিরলে ফাঁসির মঞ্চে পৌঁছে দেওয়া হবে: হাসনাত বাংলাদেশের ৯১ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার দাপুটে ব্যাটিং শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জীবনে তিনবার শয়তানকে দেখার অভিজ্ঞতা লিখে গেছেন পোপ ফ্রান্সিস

    জীবনে তিনবার শয়তানকে দেখার অভিজ্ঞতা লিখে গেছেন পোপ ফ্রান্সিস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জীবদ্দশায় তিনবার শয়তানকে দেখেছিলেন প্রয়াত পোপ ফ্রান্সিস। মৃত্যুর আগে ব্যক্তিগত ডায়েরিতে এসব অভিজ্ঞতার কথা লিখে গেছেন তিনি। এমনকি এক রাতে ‘নরকের দরজা’ দেখার কথাও উল্লেখ করেছেন ক্যাথলিক চার্চের সাবেক এই প্রধান।

    মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ বইয়ে তাঁর ডায়েরির এসব তথ্য উঠে এসেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    আর্জেন্টিনার কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ বইটি লিখেছেন। এতে ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরির বিভিন্ন অংশ স্থান পেয়েছে। ডায়েরিতে তাঁর ধর্মীয় বিশ্বাস, উদ্বেগ, অনুশোচনা ও আত্মসমালোচনার নানা দিক উঠে এসেছে।

    ফার্নান্দেজ জানান, নিজের কালো রঙের ব্যক্তিগত ডায়েরিতে লেখা ভাবনাগুলো প্রকাশের জন্য তাঁকে অনুরোধ করেছিলেন ফ্রান্সিস। পোপের মৃত্যুর পর তাঁর উত্তরসূরি পোপ লিও চতুর্দশের কাছে বইটি প্রকাশের বিষয়ে উদ্বেগ জানিয়েছিলেন ফার্নান্দেজ। পরে ডায়েরির কিছু অংশ প্রকাশের অনুমতি দেওয়া হয়।

    বইয়ের আলোচিত অংশে ফ্রান্সিস লিখেছেন, বুয়েনস এইরেসের আর্চবিশপ থাকাকালে তিনবার শয়তানকে দেখেছিলেন তিনি। এর মধ্যে একবার গাড়িতে বাড়ি ফেরার পথে, একবার প্রার্থনাসভার সময় একটি গায়কদলের মধ্যে এবং তৃতীয়বার চিলি সফরের পর রোমে।

    ২০২১ সালের ২৪ জানুয়ারির ডায়েরিতে তিনি লিখেছিলেন, ‘আমি বুঝতে পেরেছিলাম, শয়তান নির্লজ্জভাবে ঘুরে বেড়াচ্ছিল, ধূর্ততার সঙ্গে ঘুরপাক খাচ্ছিল।’ তিনটি ঘটনার প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমি নিশ্চিত, ওই তিন ঘটনায় সে সশরীরে উপস্থিত হয়েছিল।’

    প্রথম ঘটনার বর্ণনায় ফ্রান্সিস লিখেছেন, গাড়ির জানালা দিয়ে শয়তানকে দেখেছিলেন তিনি। তার চোখের বর্ণনা দিয়ে লেখেন, ‘তার সেই ভয়ংকর অথচ একই সঙ্গে আকর্ষণীয় চোখ দুটি আমি ভুলব না।’

    দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল একটি কারমেলাইট চ্যাপেলে। সে সময় শয়তান জ্বলন্ত চোখে তাঁর দিকে তাকিয়েছিল বলে ডায়েরিতে উল্লেখ করেন ফ্রান্সিস। তৃতীয় ঘটনাটি ঘটে চিলি সফরের পর রোমে একটি বৈঠকের সময়। তখন শয়তানকে দেখার পাশাপাশি তার কণ্ঠস্বরও শুনেছিলেন বলে দাবি করেন তিনি।

    এ ছাড়া ২০১৮ সালের ৭ জুনের ডায়েরিতে আগের রাতে ‘নরকের দরজা’ দেখার অভিজ্ঞতার কথা লিখেছিলেন ফ্রান্সিস। ঘুমাতে যাওয়ার প্রস্তুতির সময় ওই দৃশ্য দেখে আতঙ্কিত হয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। ডায়েরিতে লেখেন, ‘পৌত্তলিক প্রলোভনের পূর্ণ শক্তি। কিছুক্ষণ তা দেখেছিলাম, আর দৃশ্যটি আমাকে আতঙ্কিত করে তুলেছিল।’ ওই পরিস্থিতিতে ‘জপমালাকে অস্ত্র হিসেবে তুলে নিয়েছিলেন’ বলেও জানান তিনি।

    ফ্রান্সিস আরও লিখেছিলেন, ‘নরকের দরজার কাছে যাওয়া বিপজ্জনক। কারণ, সেখান থেকে আগুনের শিখা বেরিয়ে এসে পুড়িয়ে দিতে পারে।’

    দীর্ঘদিন ফুসফুসের জটিলতায় ভোগার পর ২০২৫ সালের ২১ এপ্রিল রোমে মারা যান পোপ ফ্রান্সিস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর জন্মনাম জর্জ মারিও বারগোগ্লিও। ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্মগ্রহণ করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন