শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২০২৬ সালের সাহিত্যে নোবেল জিতলেন অ্যানি কারসন ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ১১৪৪ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত এনসিটি পরিচালনায় ১৫ বছরের দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে ইউএনডিপির সহযোগিতা চাইলেন মিন্টু যুব এশিয়া কাপে ৫ নভেম্বর আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ মানি চেঞ্জারে একবারে ৩ হাজার ডলার নিতে পারবেন বিদেশগামীরা বিয়ের দিনের চেয়েও সুন্দর, মেহজাবীনের নতুন সাজে মুগ্ধ ভক্তরা কেরানীগঞ্জে সড়কের পাশে রক্তমাখা নবজাতকের দায়িত্ব নিলো ইউএনও
  • ভারতের আকাশে স্টারলিংক বিম বন্ধ, ব্যবহারের সুযোগ নেই: মাস্ক

    ভারতের আকাশে স্টারলিংক বিম বন্ধ, ব্যবহারের সুযোগ নেই: মাস্ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের ভৌগোলিক সীমানায় স্টারলিংকের স্যাটেলাইট সিগন্যাল বা বিম বর্তমানে সক্রিয় নয় বলে জানিয়েছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। ফলে দেশটির ভূখণ্ডে কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্টারলিংক সেবা ব্যবহার করেছে—এমন দাবি ভিত্তিহীন বলেও মন্তব্য করেছেন তিনি।

    বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক বলেন, ভারতের ওপর স্টারলিংকের স্যাটেলাইট বিম বর্তমানে বন্ধ রয়েছে। তাই ভারতে কোনো ব্যক্তি যেকোনো উদ্দেশ্যে স্টারলিংক ব্যবহার করেছে—এমন দাবি সম্পূর্ণ অসত্য।

    এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, মিয়ানমার সীমান্তসংলগ্ন মণিপুরে নিরাপত্তা বাহিনী একটি বিদ্রোহী গোষ্ঠীর কাছ থেকে স্টারলিংকের স্যাটেলাইট টার্মিনাল উদ্ধার করেছে। এ নিয়ে এক্সে করা একটি পোস্টের জবাবে মাস্ক স্টারলিংকের সিগন্যাল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন।

    মাস্কের বক্তব্য অনুযায়ী, কোনো নির্দিষ্ট অঞ্চলে স্টারলিংকের স্যাটেলাইট বিম সক্রিয় না থাকলে সেখানে টার্মিনালের মাধ্যমে কার্যকর সংযোগ পাওয়া সম্ভব নয়।

    এদিকে ভারতে স্টারলিংকের বাণিজ্যিক সেবা চালুর প্রক্রিয়া বিলম্বিত হওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মাস্ক। তিনি অভিযোগ করেন, ভারতের কিছু প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠী নিজেদের বাজার নিয়ন্ত্রণ ধরে রাখতে স্টারলিংকের প্রবেশে বাধা দিচ্ছে।

    ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ সম্প্রসারণের ক্ষেত্রে স্যাটেলাইটভিত্তিক প্রযুক্তিকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। ২০২৬ সালের মে পর্যন্ত দেশটির ১১ হাজার ২৫৬টি গ্রামে ফোর-জি নেটওয়ার্ক পৌঁছায়নি বলে পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা, দ্বীপ ও প্রত্যন্ত অঞ্চলে ফাইবার অপটিক নেটওয়ার্ক বা মোবাইল টাওয়ার স্থাপন কঠিন হওয়ায় লো-আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট প্রযুক্তি সেখানে বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

    এর মধ্যে ৭ অক্টোবর ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৬’-এ বক্তব্য দেন স্টারলিংকের বিজনেস অপারেশনস বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। তিনি জানান, ভারতের জাতীয় নিরাপত্তা ও আইনগত কাঠামো মেনে স্টারলিংকের জন্য আলাদা স্থাপত্য বা আর্কিটেকচার তৈরি করা হয়েছে।

    ড্রেয়ার বলেন, ভারতের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিয়ে স্টারলিংকের ব্যবস্থার প্রতিটি স্তরে কঠোর নিয়ন্ত্রণ রাখা হয়েছে। ভারতীয় ব্যবহারকারীদের তথ্য দেশটির ভেতরেই সংরক্ষণ করা হবে বলেও জানান তিনি।

    তিনি আরও জানান, এ লক্ষ্যে ভারতে ইতোমধ্যে ২০টি গেটওয়ে সাইটে শত শত অ্যান্টেনা নিয়ে স্থলভিত্তিক অবকাঠামো প্রস্তুত করা হয়েছে।

    নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে স্টারলিংকের অনুমোদন প্রক্রিয়া স্থগিত রয়েছে—এমন খবরও নাকচ করেন ড্রেয়ার। তিনি বলেন, দেশজুড়ে সেবা চালুর লক্ষ্যে ভারত সরকারের সঙ্গে স্পেকট্রাম বরাদ্দ ও বাণিজ্যিক লাইসেন্স পাওয়ার বিষয়ে তাদের আলোচনা অব্যাহত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন