রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘রূপনগরের রাজকন্যা’ হয়ে নতুন গানে সালমা স্বর্ণের দাম কমায় দুবাইয়ের গয়নার দোকানে ক্রেতাদের ভিড় নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর সাদিক কায়েমের বাড়িতে হামলার নিন্দা ছাত্রশিবিরের, গ্রেপ্তারের দাবি নতুন প্রশিক্ষণকেন্দ্রে বিসিবির বিনিয়োগের ৭০ শতাংশ অর্থ আসবে স্পনসরশিপে মৎস্য রপ্তানি বাড়াতে পিছিয়ে থাকার কারণ খুঁজে দেখার আহ্বান প্রতিমন্ত্রীর শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • এআই নজরদারির শঙ্কায় সিগন্যাল অ্যাপে স্ক্রিনশট সীমিত

    এআই নজরদারির শঙ্কায় সিগন্যাল অ্যাপে স্ক্রিনশট সীমিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এআই এজেন্টের মাধ্যমে ব্যবহারকারীর পর্দায় থাকা ব্যক্তিগত তথ্য সংগ্রহের ঝুঁকি ঠেকাতে মোবাইল অ্যাপে স্ক্রিনশট নেওয়ার সুবিধা সীমিত করছে নিরাপদ বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যাল। ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন ও সংবেদনশীল তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

    প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে স্ক্রিনশট নেওয়ার ওপর নতুন বিধিনিষেধের ঘোষণা দিয়েছে সিগন্যাল। এর আগে উইন্ডোজ অ্যাপে ডিফল্টভাবে স্ক্রিনশট নেওয়ার সুবিধা বন্ধ রেখেছিল প্রতিষ্ঠানটি।

    সিগন্যালের প্রেসিডেন্ট মেরেডিথ হুইটেকার বলেন, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, ম্যাকওএস ও আইওএসের মতো অপারেটিং সিস্টেমে এআই এজেন্ট যুক্ত হওয়ায় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ঝুঁকির মুখে পড়ছে। এসব এআই এজেন্ট ব্যবহারকারীর পর্দায় প্রদর্শিত তথ্য স্ক্যান করতে পারে। এর ফলে ব্যক্তিগত বার্তা ও সংবেদনশীল তথ্য অপারেটিং সিস্টেমের স্থানীয় ডেটাবেজ কিংবা দূরবর্তী সার্ভারে সংরক্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে।

    হুইটেকারের মতে, একবার এসব তথ্য সিগন্যালের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শুধু একজন ব্যবহারকারী নয়, কথোপকথনে অংশ নেওয়া সবার গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে। এআই এজেন্টের বিস্তারের ফলে তৈরি হওয়া নজরদারির ঝুঁকি এখন সিগন্যালের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

    তবে ব্যবহারকারীরা চাইলে অ্যাপের সেটিংস থেকে স্ক্রিনশট নেওয়ার ওপর আরোপিত বিধিনিষেধ বন্ধ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে সিগন্যালের গোপনীয়তা সুরক্ষার নিশ্চয়তা আর কার্যকর থাকবে না বলে সতর্ক করেছেন হুইটেকার।

    তিনি আরও বলেন, স্ক্রিনশট সীমিত করার উদ্যোগকে তথ্য সুরক্ষার পূর্ণাঙ্গ সমাধান হিসেবে দেখার সুযোগ নেই। কারণ, এআই এজেন্ট অন্য পদ্ধতিতেও অ্যাপের তথ্য সংগ্রহ করতে পারে। তাই শুধু স্ক্রিনশট বন্ধ রাখলেই ব্যবহারকারীর সব তথ্য সুরক্ষিত থাকবে, এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।

    ব্যবহারকারীর ব্যক্তিগত কথোপকথনের নিরাপত্তাকে দীর্ঘদিন ধরে গুরুত্ব দিয়ে আসছে সিগন্যাল। নতুন এই পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানটি সতর্ক করছে, এআই প্রযুক্তির বিস্তারের সঙ্গে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার চ্যালেঞ্জও বাড়ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন