মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিপ বাম ব্যবহারে ঠোঁটের শুষ্কতা বাড়ছে কি না বুঝবেন যেভাবে ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি খাজার আত্মজীবনীতে নতুন করে উত্তাল অস্ট্রেলিয়ান ক্রিকেট, পাশে নেই কামিন্স পাচার হওয়া অর্থ ফেরাতে ফৌজদারি মামলায় লাগতে পারে ১০ বছর গ্রামের সবাই তারকাদের সঙ্গে চ্যাট করে, ৮০ লাখ ভিউয়ের ‘ইনস্টাগ্রাম’ অপ্রয়োজনে সিজারিয়ান নিরুৎসাহিত করার পরামর্শ সংসদীয় সাব কমিটির ৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, ফি নির্ধারণ সিলেট ও চট্টগ্রামে মডেল টি এস্টেট গড়তে আগ্রহী যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৬৮২ তেজগাঁও থানায় অবস্থানকালে ফোনে হত্যার হুমকি পেলেন মাহমুদা মিতু
  • ব্যবহারকারীর ছবি-ভিডিও ব্যবহারে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা

    ব্যবহারকারীর ছবি-ভিডিও ব্যবহারে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সম্মতি না নেওয়া এবং পর্যাপ্ত তথ্য না দেওয়ার অভিযোগে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে ইতালি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ হাজার ৮০০ কোটি টাকা।

    ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকের একটি ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও থেকে কনটেন্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হতো। তবে এ বিষয়ে ব্যবহারকারীদের যথাযথ তথ্য দেওয়া হয়নি, নেওয়া হয়নি আলাদা সম্মতিও।

    এ কারণে মেটাকে ফিচারটি ডিফল্টভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি আগামী ৬০ দিনের মধ্যে ব্যবহারকারীদের কাছ থেকে পৃথক সম্মতি নেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।

    তবে জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, জরিমানার পরিমাণ অসামঞ্জস্যপূর্ণ। তাদের ভাষ্য, ফোনের গ্যালারিতে প্রবেশের জন্য ব্যবহারকারীদের ডিভাইসের অনুমতি দিতে হয়। চাইলে সেটিংস থেকে সেই অনুমতি পরিবর্তনও করা যায়।

    ২০২৫ সালে এ বিষয়ে তদন্ত শুরু করে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। তবে তদন্তে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণের কাজে ব্যবহারকারীদের ছবি বা ভিডিও ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়নি। মেটাও এ ধরনের ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালে চালু হওয়া মেটার আরেকটি ক্লাউডভিত্তিক ফিচারের মাধ্যমে ফোনের গ্যালারিতে থাকা ছবি প্রক্রিয়াকরণের বিষয়টিও আলাদাভাবে পর্যালোচনা করা হতে পারে।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারী প্রায় দুই কোটি মানুষ প্রভাবিত হয়েছেন। জরিমানার অর্থ মেটার বৈশ্বিক আয়ের প্রায় শূন্য দশমিক ৪৭ শতাংশের সমান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন