বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৮.৩৪%, মজুরি সূচক নেমেছে ৭.৯০ শতাংশে টেন্ডার থেকে বদলি-পদায়ন, গণপূর্তের বদরুল আলমকে ঘিরে একের পর এক অভিযোগ বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ কে এই নেহা বোরা, ভারতের ছাত্র-যুব আন্দোলনের আলোচিত মুখ রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানি দুই বিজ্ঞানী সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০ একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন শিক্ষার অন্তরালে বিত্তবৈভব: সহকারী প্রধান শিক্ষকের বিপুল সম্পদের উৎস নিয়ে চাঞ্চল্য! ‘মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছেন’ ট্রাম্পের দাবি 
  • আইফোনে গুরুতর নিরাপত্তা ত্রুটি, দ্রুত আপডেটের আহ্বান অ্যাপলের

    আইফোনে গুরুতর নিরাপত্তা ত্রুটি, দ্রুত আপডেটের আহ্বান অ্যাপলের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের দ্রুত সফটওয়্যার হালনাগাদ করার পরামর্শ দিয়েছে অ্যাপল। পুরোনো সফটওয়্যারে গুরুতর নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হওয়ার পর ব্যবহারকারীদের সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

    অ্যাপল জানিয়েছে, ছবি ও গ্রাফিকস প্রদর্শনে ব্যবহৃত ‘কোরগ্রাফিকস’ সফটওয়্যার উপাদানে এই নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে। বিশেষভাবে তৈরি করা কোনো ফাইল ব্যবহার করে দুর্বলতাটি কাজে লাগাতে পারলে হ্যাকাররা ডিভাইসে নিজেদের তৈরি ক্ষতিকর নির্দেশনা চালানোর সুযোগ পেতে পারে।

    প্রতিষ্ঠানটির দাবি, এই দুর্বলতা ব্যবহার করে অত্যন্ত জটিল ধরনের সাইবার হামলা চালানো হয়ে থাকতে পারে। নির্দিষ্ট কিছু ব্যক্তিকে লক্ষ্য করে এমন হামলার তথ্যও পেয়েছে অ্যাপল। তবে হামলার শিকার কারা বা কীভাবে তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।

    ঝুঁকি কমাতে পুরোনো সফটওয়্যার ব্যবহার করা আইফোনের জন্য আইওএস ২৬.৭.১ এবং আইপ্যাডের জন্য আইপ্যাডওএস ২৬.৭.১ হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল। আইফোন ১১ ও পরবর্তী মডেলগুলোতে এই নিরাপত্তা আপডেট ইনস্টল করা যাবে।

    সফটওয়্যার আপডেটের আগে গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ রাখার পরামর্শ দিয়েছে অ্যাপল। এরপর ডিভাইসটি চার্জে রেখে নির্ভরযোগ্য ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত করতে হবে। পরে Settings > General > Software Update অপশনে গেলে নতুন সংস্করণ পাওয়া গেলে Download and Install বা Update Now নির্বাচন করে হালনাগাদ শুরু করা যাবে।

    ব্যবহারকারীরা চাইলে স্বয়ংক্রিয় সফটওয়্যার আপডেটও চালু করতে পারবেন। এ ক্ষেত্রে ডিভাইস চার্জে থাকা এবং ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত থাকলে রাতে স্বয়ংক্রিয়ভাবে নতুন সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টল হতে পারে।

    এদিকে নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স-এর কয়েকটি সমস্যা সমাধানের জন্য আইওএস ২৭.০.১ হালনাগাদও প্রকাশ করেছে অ্যাপল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন