সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বন্যার ক্ষতি কাটাতে নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা দিচ্ছে ভারত ঢাকাসহ আট জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আবাসিক এলাকায় বাণিজ্যিক দখল, নীরব দর্শক রাজউক দক্ষিণবঙ্গের স্বপ্নের বগা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ড. মাসুদ এমপি তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে: মাহ্‌দী আমিন সংবিধান সংশোধন কমিটিকে ‘এক দলীয়’ আখ্যা দিয়ে বাতিলের দাবি নাহিদ ইসলামের এইচএসসি পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন থার্ড টার্মিনালে বাংলাদেশের রাজস্বের অংশ ২৭ শতাংশ, পূর্ণাঙ্গ চালুতে লাগবে ১৪ মাস এআইয়ের অগ্রগতি মাপতে ‘পারপ্লেক্সিটি’ ব্যবহারের পরামর্শ
  • তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা

    তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এতে সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা।

    সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত তিন মাসে সরকারি ও বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণের চিত্রে ভিন্ন প্রবণতা দেখা গেছে। এ সময়ে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কমলেও বেসরকারি ব্যাংকগুলোতে তা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর শেষে সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। জুন মাসের তুলনায় এই খাতে খেলাপি ঋণ কমেছে ২ হাজার ৭৫২ কোটি টাকা।

    অন্যদিকে, একই সময়ে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা। ফলে সরকারি ব্যাংকগুলোতে ঋণখেলাপির পরিমাণ কমার পরও বেসরকারি ব্যাংকের ঋণ বৃদ্ধির কারণে সামগ্রিক ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে।

    খেলাপি ঋণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের ব্যাংক খাতের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ঋণ আদায়ে দুর্বলতা, ঋণ ব্যবস্থাপনা এবং ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন