শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোহিঙ্গা হত্যাযজ্ঞ ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক আদালত তথ্য কমিশনের নির্দেশ অমান্য, কলেজ অধ্যক্ষকে ৫ হাজার টাকা জরিমানা কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টায়ার জ্বালিয়ে স্লোগান, আটক ৬ রোহিঙ্গাদের বংশবিস্তার ঠেকাতে রাষ্ট্রীয় নীতি নিয়েছিল মিয়ানমার: আন্তর্জাতিক আদালত রাজনৈতিক অস্থিরতা ও বিজয়ের মাস ঘিরে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়ার বিনিয়োগ চাইলেন স্পিকার পর্যটন ও বাণিজ্যে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালদ্বীপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের রাষ্ট্রদূতদের বৈঠক হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬
  • শেয়ার লেনদেন নিষ্পত্তি হবে এক দিনে, কার্যকর ৪ জানুয়ারি

    শেয়ার লেনদেন নিষ্পত্তি হবে এক দিনে, কার্যকর ৪ জানুয়ারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে ‘টি+২’ থেকে ‘টি+১’ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী বছরের ৪ জানুয়ারি থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে। এর ফলে শেয়ার কেনার পরদিনই বিনিয়োগকারীরা শেয়ার বুঝে পাবেন। একইভাবে বিক্রি করা শেয়ারের অর্থও পরদিন পাওয়া যাবে।

    বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে সভায় ডিএসইর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বিএসইসি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

    বর্তমানে ‘টি+২’ পদ্ধতিতে শেয়ার কেনাবেচার লেনদেন নিষ্পত্তি হতে দুই কার্যদিবস সময় লাগে। নতুন ‘টি+১’ ব্যবস্থায় লেনদেনের পরবর্তী কার্যদিবসেই শেয়ার কিংবা বিক্রির অর্থ বিনিয়োগকারীর হিসাবে জমা হবে।

    বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই লেনদেন নিষ্পত্তির সময় কমানোর ওপর গুরুত্ব দিয়ে আসছেন মাসুদ খান। সংশ্লিষ্টদের আশা, নতুন ব্যবস্থা চালু হলে শেয়ারবাজারের লেনদেন আরও গতিশীল হবে। এতে স্টক এক্সচেঞ্জ ও ব্রোকারেজ হাউসগুলোর শেয়ার কেনাবেচা এবং কমিশন আয় বাড়ারও সম্ভাবনা রয়েছে।

    বিএসইসির বর্তমান নেতৃত্ব মনে করছে, দ্রুত লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা চালুর মাধ্যমে দেশের শেয়ারবাজারের কার্যদক্ষতা বাড়বে। বিনিয়োগকারীরাও আগের তুলনায় দ্রুত শেয়ার বা বিক্রির অর্থ হাতে পাবেন।

    তবে নতুন ব্যবস্থা কার্যকর করতে কিছু পরিবর্তনের প্রয়োজন হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, লেনদেন দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে ব্যাংকের চেকের মাধ্যমে শেয়ার কেনাবেচার সুযোগ সীমিত হতে পারে। এ জন্য তাৎক্ষণিক অর্থ স্থানান্তর ব্যবস্থা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস)-এর সঙ্গে যুক্ত হতে হবে।

    বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে শেয়ার বিক্রির অর্থ পেতে কিছুটা বেশি সময় লাগার আশঙ্কাও রয়েছে। এ সমস্যা সমাধানে ব্রোকারেজ হাউসগুলোর পক্ষ থেকে ‘শেয়ার লেন্ডিং অ্যান্ড বোরোয়িং’ ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

    লেনদেন নিষ্পত্তির সময় ‘টি+১’ করার বিষয়ে অনুষ্ঠিত সভায় বিএসইসির চেয়ারম্যান ছাড়াও কমিশনার নাফিজ আল তারিক ও হোসেন সাদাত উপস্থিত ছিলেন। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং ভারপ্রাপ্ত প্রধান রেগুলেটরি কর্মকর্তা (সিআরও) শফিকুল ইসলাম ভূঁইয়াসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

    ব্রোকারেজ হাউসগুলোর মধ্যে লংকাবাংলা, সিটি, ব্র্যাক ইপিএল, ইউসিবি ও আইডিএলসির প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের কাস্টডিয়ান সেবাদাতা স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি, সিটিএনএ ও ব্যাংক অব সিলনের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন