শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২০২৬ সালের সাহিত্যে নোবেল জিতলেন অ্যানি কারসন ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ১১৪৪ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত এনসিটি পরিচালনায় ১৫ বছরের দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে ইউএনডিপির সহযোগিতা চাইলেন মিন্টু যুব এশিয়া কাপে ৫ নভেম্বর আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ মানি চেঞ্জারে একবারে ৩ হাজার ডলার নিতে পারবেন বিদেশগামীরা বিয়ের দিনের চেয়েও সুন্দর, মেহজাবীনের নতুন সাজে মুগ্ধ ভক্তরা কেরানীগঞ্জে সড়কের পাশে রক্তমাখা নবজাতকের দায়িত্ব নিলো ইউএনও
  • ২০২৬ সালের সাহিত্যে নোবেল জিতলেন অ্যানি কারসন

    ২০২৬ সালের সাহিত্যে নোবেল জিতলেন অ্যানি কারসন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার কবি ও প্রাবন্ধিক অ্যানি কারসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে সুইডিশ অ্যাকাডেমি ২০২৬ সালের সাহিত্যে নোবেলজয়ী হিসেবে অ্যানি কারসনের নাম ঘোষণা করে। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই।

    ১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্ম নেওয়া অ্যানি কারসন ক্লাসিকসের ওপর উচ্চশিক্ষা গ্রহণ করেন। ১৯৮১ সালে তিনি ‘ওদি এত আমো এরগো সাম’ শিরোনামে ডক্টরিয়াল থিসিস প্রকাশ করেন। দীর্ঘ ক্যারিয়ারে কবিতা লেখা ও অনুবাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি।

    নোবেল পুরস্কারের নিয়ম অনুযায়ী, পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ৫০ বছর গোপন রাখা হয়। ফলে পুরস্কার ঘোষণার আগে সম্ভাব্য বিজয়ীর বিষয়ে নিশ্চিতভাবে জানা সম্ভব হয় না।

    ১৯০১ সাল থেকে এখন পর্যন্ত ১১৮ বার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। মোট ১২২ জন সাহিত্যিক এই সম্মান পেয়েছেন, যাদের মধ্যে নারী ১৮ জন। চারবার যৌথভাবে একাধিক সাহিত্যিককে পুরস্কার দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ