শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পল্লবীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩ বরিশালে সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার ডেঙ্গু নিয়ন্ত্রণে আজ থেকে ডিএনসিসির বাড়ি বাড়ি অভিযান আজ থেকে দেশজুড়ে তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, পাত্র নৌবাহিনীর কর্মকর্তা দুই দিনের ব্যবধানে কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা সালাহউদ্দিন-মঈন খানের ওপর বাড়ল সংসদীয় দায়িত্ব আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী বাব আল-মান্দেবে হুথিদের অগ্রগতি, সৌদি আরব ঘিরে বাড়ছে নতুন উদ্বেগ পাকিস্তানের টেস্ট পরিকল্পনা নিয়ে প্রশ্ন, ‘অসম্মান করছে ক্রিকেটকে’
  • যদি হারিয়ে যাই 

    যদি হারিয়ে যাই 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিরোনাম : যদি হারিয়ে যাই 
            কবি : লাকী প্রধান 

    যদি হারিয়ে যাই আমি বিকেলের রক্তিম সূর্যাস্তে,
    কেউ কি আসবে নিঝুম পথের বাঁকে আমায় খুঁজতে?
    যখন ক্লান্ত পাখি নীড়ে ফেরে ডানার শব্দ তুলে,
    কেউ কি আমায় মনে রাখবে সেই সব কথা ভুলে?

    হয়তো পৃথিবী মেতে রবে সহস্র কোলাহলে,
    নতুনের ভিড়ে পুরনো নাম হারিয়ে চোখের জলে।
    আমি হব এক রূপকথা, যা ফুরিয়ে গেছে শেষে,
    কিংবা এক চিলতে মেঘ, যা মিলিয়ে যাবে নিঃশেষে।

    কেউ কি নিভৃতে বসে দীর্ঘশ্বাস ফেলে বলবে?
    এই তো সেদিন ছিল সে, যে হাসত আপন ছলে?
    কারো কি মনে পড়বে আমার নীরব অভিমানে?
    যা লুকানো ছিল সব অসমাপ্ত সুর আর গানে?

    হয়তো কোনো এক বৃষ্টি ভেজা বিষণ্ণ দুপুরে,
    আমার কণ্ঠস্বর বাজবে কারো স্মৃতির নূপুরে।
    হয়তো তখন খুঁজবে আমায় শূন্যতার ভিড়ে,
    আমি তো তখন অন্য ভুবনে,ফিরব না আর তীরে।

    সূর্য ডুবলে অন্ধকারেই তো হয় সব সমাপন,
    আমিও তবে হারিয়ে যাব, ছাড়ব মায়ার বাঁধন।
    কেউ কি তখন প্রদীপ জ্বেলে পথ চেয়ে রবে?
    নাকি কালের ধুলোয় আমার অস্তিত্ব লীন হবে?

    যদি হারিয়ে যাই কোনো অবেলায়,যেখানে রোদ্দুর লুকায় মেঘের ছায়ায়,
    যদি হারিয়ে যাই নীল সীমানার পাড়ে,যেখানে দীর্ঘশ্বাস জমা হয় পাহাড়ের ধারে।
    কেউ কি ডাকবে আমায় চেনা কোনো নামে?
    না কি আমি তখনও অচেনা চিঠি, উড়ো খামে।

    হয়তো আমি হারিয়ে যাব বুনো ফুলের ঘ্রাণে,
    কিংবা কোনো অবাধ্য বিরহী গানের তানে।
    কখনো বা ঝরা পাতার শুকনো মর্মরে,
    কেউ কি খুঁজবে আমায় স্মৃতির ধূসর বন্দরে।

    যদি আমি হারিয়ে যাই নিঃশব্দে, মাঝপথে,
    আমি বিনা কেউ কি আটকে পড়বে বিষণ্ণতার রথে?
    ধ্রুবতারা হয়ে জেগে রবে কি কেউ দূর গগনে?
    কিংবা আমায় রাখবে কি নিভৃত কোনো স্মরণে?

    হয়তো পৃথিবী ব্যস্ত রবে আপন ছন্দে,
    ফুলের বাগান মাতাল হবে নতুন গন্ধে।
    বিকেলের সেই ম্লান আলো যখন মিলিয়ে যাবে,
    স্মৃতির পাতার ধুলোয় কেউ কি আমায় চাইবে?

    কেউ হয়তো নীরবে তাকিয়ে রবে দিগন্তের পানে,
    আমার ফেলে যাওয়া কোনো সুর খুঁজে পাবে গানে।
    নিভৃত মনে হয়তো কারো চোখের কোণটি ভিজবে,
    হারিয়ে যাওয়া সেই আমাকে আবার কেউ না কেউ খুঁজবে?

    সূর্য তো ঠিকই ডুববে গোধূলির মায়ায়,
    আমি মিশে যাবো দীর্ঘ কোনো বিকেলের ছায়ায়।
    কেউ কি তখন বলবে দীর্ঘশ্বাস ফেলে ধীর স্বরে,
    একজন ছিল, যে হারিয়ে গেছে অজানার অন্তরালে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন