মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আফগানিস্তানের ২ উইকেট তুলে নিয়ে জয়ের পথে বাংলাদেশ অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড হাম ও উপসর্গে আরও ২ মৃত্যু, মোট মৃত ১ হাজার ১৬৪ ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা কন্যাশিশুর প্রতি সহিংসতায় জিরো টলারেন্স বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সিনেমা হল বাঁচাতে ১ হাজার কোটি টাকা বরাদ্দের বিষয়টি খতিয়ে দেখবে সরকার সৌদি আরবে যাওয়ার পথে নৌকাডুবি, প্রাণ গেল ১৫ শিশুসহ ১৩৯ জনের উপাচার্যকে ভবনে রেখেই ফটকে তালা দিলেন চুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে যাচ্ছে বোমা নিষ্ক্রিয়কারী দল ত্বক নরম ও উজ্জ্বল করতে রাইস ওয়াটার কতটা কার্যকর?
  • আফগানিস্তানের ২ উইকেট তুলে নিয়ে জয়ের পথে বাংলাদেশ

    আফগানিস্তানের ২ উইকেট তুলে নিয়ে জয়ের পথে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়েছে আফগানিস্তান। হাসান মাহমুদ ও এবাদত হোসেনের আঘাতে চাপে পড়েছে স্বাগতিকরা। চতুর্থ দিনের চা বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ ২ উইকেটে ৫১ রান। জিততে হলে এখনও ৪২৮ রান করতে হবে আফগানিস্তানকে। অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন আর আট উইকেট।

    চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে আফগানিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারেই এবাদত হোসেনের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন আব্দুল মালিক। তিনি করেন ২ রান। এরপর শহীদুল্লাহকে ১৪ রানে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। বিরতিতে সাদিকুল্লাহ আতাল ও রহমত শাহ অপরাজিত ছিলেন।

    এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষ বিকেলে ১১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ৬ উইকেটে ২২৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে দলটি। ৫ রানে অপরাজিত থাকা লিটন দাসের সঙ্গে ক্রিজে নামেন মেহেদী হাসান মিরাজ।

    দুজনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সপ্তম উইকেটে লিটন ও মিরাজ গড়েন ১৪৯ রানের জুটি। এতে দলের সংগ্রহ তিনশ ছাড়িয়ে যায় এবং লিড চারশ রানের ওপরে পৌঁছায়।

    লিটন দাস ৬১ বলে তুলে নেন অর্ধশতক। এর আগে ১৪ ও ২৬ রানে দুইবার জীবন পান তিনি। কায়েস আহমেদের বলে স্লিপে ক্যাচ ফেলেন কামাল। পরে কায়েস নিজেও তার ক্যাচ নিতে পারেননি। সুযোগ কাজে লাগিয়ে বড় ইনিংস খেলেন লিটন।

    ফিফটির পর আরও আগ্রাসী ব্যাটিং করেন এই উইকেটকিপার-ব্যাটার। ১১৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১১৭ বলে ১০২ রান করে আউট হন লিটন। তার ইনিংসে ছিল ১৪টি চার।

    অন্য প্রান্তে ধীরস্থির ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নেন মিরাজ। তিনি ৯৭ বলে ৫২ রানে অপরাজিত থাকেন। পরে ৭ উইকেটে ৩৭২ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৪৬ রান।

    এর আগে হাসান মাহমুদ ও এবাদত হোসেনের বোলিংয়ে আফগানিস্তান নিজেদের প্রথম ইনিংসে ২৪০ রানে অলআউট হয়। ফলে দুই ইনিংস মিলিয়ে বড় ব্যবধানে এগিয়ে থেকে জয়ের ভালো সুযোগ তৈরি করেছে বাংলাদেশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন