ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে যাচ্ছে বোমা নিষ্ক্রিয়কারী দল

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু পাওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে বোমা নিষ্ক্রিয়কারী দল। তবে উদ্ধার হওয়া বস্তুগুলো আসলেই ককটেল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (১২ অক্টোবর) এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিকভাবে পাওয়া বস্তুগুলো ককটেল কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করবে। এরপর সেগুলোর প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন