মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আফগানিস্তানের ২ উইকেট তুলে নিয়ে জয়ের পথে বাংলাদেশ অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড হাম ও উপসর্গে আরও ২ মৃত্যু, মোট মৃত ১ হাজার ১৬৪ ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা কন্যাশিশুর প্রতি সহিংসতায় জিরো টলারেন্স বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সিনেমা হল বাঁচাতে ১ হাজার কোটি টাকা বরাদ্দের বিষয়টি খতিয়ে দেখবে সরকার সৌদি আরবে যাওয়ার পথে নৌকাডুবি, প্রাণ গেল ১৫ শিশুসহ ১৩৯ জনের উপাচার্যকে ভবনে রেখেই ফটকে তালা দিলেন চুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে যাচ্ছে বোমা নিষ্ক্রিয়কারী দল ত্বক নরম ও উজ্জ্বল করতে রাইস ওয়াটার কতটা কার্যকর?
  • এআই দিয়ে ব্যক্তিগত পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল

    এআই দিয়ে ব্যক্তিগত পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্যবহারকারীর পছন্দ ও আগ্রহ অনুযায়ী পডকাস্ট তৈরির প্রযুক্তি নিজেদের সেবায় যুক্ত করার উদ্যোগ নিয়েছে অ্যাপল। এ লক্ষ্যে এআইভিত্তিক অডিও স্টার্টআপ হাক্সের (Huxe) প্রযুক্তি ব্যবহারের লাইসেন্স নিচ্ছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি হাক্সের কয়েকজন কর্মীকে নিয়োগের প্রস্তাবও দিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

    ইউরোপীয় কমিশনের কাছে জমা দেওয়া নথিতে এ চুক্তির কথা জানিয়েছে অ্যাপল। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আওতায় হাক্সের কিছু কর্মী ও প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে অ্যাপল। তবে পুরো প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করা হচ্ছে না। প্রযুক্তি খাতে এ ধরনের ব্যবস্থাকে ‘রিভার্স অ্যাকুই-হায়ার’ বলা হয়। এতে কোনো প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মীদের নিয়োগের পাশাপাশি তাদের তৈরি প্রযুক্তি ব্যবহারের অধিকারও নেওয়া হয়।

    হাক্স প্রতিষ্ঠা করেন এমন কয়েকজন ডেভেলপার, যাঁরা এর আগে গুগলের নোটবুকএলএম প্রকল্পে এআই ব্যবহার করে অডিও আলোচনা বা পডকাস্ট তৈরির সুবিধা উন্নয়নে কাজ করেছেন। নোটবুকএলএমের এ সুবিধায় ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নথির ভিত্তিতে কথোপকথনের আদলে অডিও তৈরি করা যায়। ফলে দীর্ঘ নথি না পড়েও অডিও শুনে জটিল বিষয় সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।

    গত ২১ মে হাক্স তাদের সেবা বন্ধের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি জানায়, অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোর থেকে তাদের অ্যাপ সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে সেবা বন্ধ করে ব্যবহারকারীদের তথ্য মুছে ফেলা হবে। সে সময় হাক্স কর্তৃপক্ষ জানায়, তাদের দল নতুন কাজে যুক্ত হচ্ছে এবং প্রতিষ্ঠানটির পণ্যের উন্নয়ন আর চালিয়ে নেওয়া হবে না।

    এরপর ৯ জুন ইউরোপীয় কমিশনকে চুক্তির বিষয়ে জানায় অ্যাপল। তবে হাক্সের কতজন কর্মীকে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে, তাঁরা সেই প্রস্তাব গ্রহণ করেছেন কি না কিংবা প্রতিষ্ঠানটির প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল নতুন কোনো সুবিধা চালু করবে কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

    ধারণা করা হচ্ছে, অ্যাপলের পডকাস্ট অ্যাপে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী এআইনির্ভর অডিও তৈরির সুবিধা যুক্ত করতে হাক্সের প্রযুক্তি কাজে লাগতে পারে। এর মাধ্যমে ব্যবহারকারীর আগ্রহ, পছন্দ ও প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে অডিও কনটেন্ট তৈরি করা সম্ভব হতে পারে। তবে এ বিষয়ে অ্যাপল এখনো আনুষ্ঠানিক কোনো পরিকল্পনা জানায়নি।

    এআই দিয়ে অডিও কনটেন্ট তৈরির ক্ষেত্রে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আগ্রহও বাড়ছে। এর আগে স্পটিফাইও এআই ব্যবহার করে পডকাস্ট তৈরির সুবিধা চালুর উদ্যোগের কথা জানিয়েছে। ফলে ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী অডিও কনটেন্ট তৈরির বাজারে প্রতিযোগিতা আরও বাড়তে পারে। তবে এআইনির্ভর ব্যক্তিগত পডকাস্ট প্রচলিত পডকাস্টের বিকল্প হয়ে উঠবে কি না, তা এখনো স্পষ্ট নয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন