আজ বিকেলে ৩ ঘণ্টা ঢাবি স্টেশনে থামবে না মেট্রোরেল

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বুধবার (১ জুলাই) বিকেলে তিন ঘণ্টার জন্য মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি বন্ধ থাকবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে কোনো মেট্রোরেল থামবে না। তবে নির্ধারিত সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে এবং অন্যান্য স্টেশনে যাত্রী ওঠানামা অব্যাহত থাকবে।
ডিএমটিসিএল জানিয়েছে, সাময়িক এই সিদ্ধান্তের কারণে যাত্রীদের যে অসুবিধা হবে, তার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে বিপুল মানুষের সমাগমের বিষয়টি বিবেচনায় নিয়েই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন