বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • পাকিস্তানকে জায়গা ছেড়ে অষ্টমে নেমে গেল বাংলাদেশ

    পাকিস্তানকে জায়গা ছেড়ে অষ্টমে নেমে গেল বাংলাদেশ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারের পর আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে সপ্তম স্থান হারিয়ে এখন অষ্টম অবস্থানে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এই সুযোগে সপ্তম স্থানে উঠে এসেছে পাকিস্তান।

    এর আগে পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই সিরিজ জয়ের সুবাদে প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে উঠেছিল টাইগাররা। তবে সেই অবস্থান দীর্ঘদিন ধরে রাখা সম্ভব হলো না।

    হারারেতে অনুষ্ঠিত একমাত্র টেস্টে শুরু থেকেই ছন্দহীন ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জিম্বাবুয়ে। স্বাগতিকরা জবাবে ৪১০ রান তুলে ২৭০ রানের বিশাল লিড নেয়।

    দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও বাংলাদেশের ব্যাটাররা সেটি কাজে লাগাতে পারেননি। টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতায় ১৮৫ রানেই গুটিয়ে যায় ইনিংস। ফলে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের।

    জিম্বাবুয়ের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ব্যবধানে হার। এর আগে ২০০১ সালে দুই দলের প্রথম টেস্ট সাক্ষাতেও একই ধরনের পরাজয়ের মুখ দেখেছিল বাংলাদেশ। প্রায় ২৫ বছর পর আবারও সেই তিক্ত স্মৃতি ফিরে এলো।

    এই পরাজয়ের প্রভাব পড়েছে আইসিসির রেটিংয়েও। পাকিস্তান সিরিজের পর বাংলাদেশের রেটিং ছিল ৭৮। জিম্বাবুয়ের কাছে হারের কারণে ৫ রেটিং পয়েন্ট হারিয়ে এখন তাদের সংগ্রহ ৭৩। অন্যদিকে ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে। ফলে অল্প সময়ের ব্যবধানে টেস্ট র‍্যাঙ্কিংয়ে নিজেদের অর্জিত অবস্থান হারাতে হয়েছে বাংলাদেশকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন