বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

‘ভাগ্য ভালো, আরও গোল খাইনি’: ম্যাচ শেষে অকপট স্বীকারোক্তি ব্রাজিলিয়ান ডিফেন্ডারের

‘ভাগ্য ভালো, আরও গোল খাইনি’: ম্যাচ শেষে অকপট স্বীকারোক্তি ব্রাজিলিয়ান ডিফেন্ডারের
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে ব্রাজিল। প্রত্যাশিত ফল না পাওয়ায় দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন সেলেসাও ডিফেন্ডার দানিলো। বিশেষ করে প্রথমার্ধের খেলাকে তিনি কঠোরভাবে সমালোচনা করেন।

ম্যাচ শেষে দানিলো বলেন, প্রথমার্ধে দলের মধ্যে স্নায়ুচাপ কাজ করেছে। তার মতে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে এ ধরনের চাপ সামলাতে না পারলে মূল্য দিতে হয়। তিনি আরও বলেন, ভাগ্য ভালো ছিল যে ব্রাজিল আরও গোল হজম করেনি।

তিনি জানান, বিরতির পর দল কিছুটা ছন্দে ফিরতে সক্ষম হয়। দ্বিতীয়ার্ধে খেলোয়াড়রা বেশি শান্ত থেকে পরিকল্পনা অনুযায়ী খেলেছে এবং তখনই দলের প্রকৃত সামর্থ্য দেখা গেছে। তবে প্রথমার্ধে ব্রাজিল নিজেদের মান অনুযায়ী খেলতে পারেনি বলেও স্বীকার করেন তিনি।

মরক্কোর বিপক্ষে ড্রয়ের ফলে গ্রুপ পর্বে কিছুটা চাপে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ২০ জুন তারা গ্রুপের তলানিতে থাকা হাইতির মুখোমুখি হবে। এরপর ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন