সোমবার, ১৮ মে ২০২৬
Natun Kagoj

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা শুরু

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা শুরু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক শুরু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করা ও অনুমোদনের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (২০২৬-২০৩০)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের খসড়াও উপস্থাপন ও অনুমোদনের জন্য সভার এজেন্ডায় রাখা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন