সোমবার, ১৮ মে ২০২৬
Natun Kagoj

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নিউজিল্যান্ড হাইকমিশনারের বৈঠক

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নিউজিল্যান্ড হাইকমিশনারের বৈঠক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন। সোমবার (১৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বিশেষ করে ফার্মাসিউটিক্যালস, পর্যটন, উচ্চশিক্ষা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন হাইকমিশনার ডেভিড পাইন। তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন এবং এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে আরও সক্রিয় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সবুজ অর্থনীতি গঠনে অগ্রসর হচ্ছে। তিনি আরও বলেন, বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশ নেতৃত্বমূলক ভূমিকা পালনে সক্ষম এবং সে অনুযায়ী কাজ করছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন