সোমবার, ১৮ মে ২০২৬
Natun Kagoj

ব্যাডমিন্টন খেলতে গিয়ে আহত শুভশ্রী

ব্যাডমিন্টন খেলতে গিয়ে আহত শুভশ্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

টালিউডে এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির আসন্ন সিনেমা ‘দেশু৭’। যদিও সিনেমাটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি, তবুও প্রজেক্টটি ঘিরে ইতোমধ্যেই দর্শক ও ইন্ডাস্ট্রিতে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে এই প্রজেক্টের মাধ্যমে প্রথমবারের মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সুপারস্টার দেব।

অভিনেতা, প্রযোজক ও পরিচালক হিসেবে ব্যস্ত সময় পার করছেন দেব। ঠিক এমন সময়েই ঘটেছে একটি ছোট দুর্ঘটনা। ব্যাডমিন্টন খেলতে গিয়ে মুখে আঘাত পেয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

জানা গেছে, জিম ওয়ার্কআউটের পাশাপাশি নিয়মিত ব্যাডমিন্টন খেলেন শুভশ্রী। রোববার খেলতে গিয়েই তিনি এই আঘাত পান। পরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন তিনি, যেখানে দেখা যায় মুখে আইস প্যাক চেপে ধরে আছেন অভিনেত্রী।

সাদা রঙের স্পোর্টস টি-শার্ট ও পনিটেল করা চুলে তোলা সেই ছবিতে শুভশ্রী বিষয়টি বেশ হালকাভাবেই নিয়েছেন। স্টোরিতে তিনি লেখেন, “Injuries during badminton is fun”—অর্থাৎ ব্যাডমিন্টন খেলতে গিয়ে চোট পাওয়াটাও মজার।

তার শেয়ার করা ছবির ব্যাকগ্রাউন্ডে জনপ্রিয় গান ‘ভিডা লোকা’ বাজতে শোনা যায়।

এদিকে ‘দেশু৭’ সিনেমাটি আসন্ন দুর্গাপূজায় মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। দেব ও শুভশ্রীর জনপ্রিয় জুটিকে আবারও বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনির্বাণ ভট্টাচার্যও।

অন্যদিকে দেব অভিনীত আরেকটি সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ আগামী আগস্টে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে তার বিপরীতে থাকছেন রুক্মিণী মৈত্র।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন