বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ
  • হান্টাভাইরাস আতঙ্কে সেই প্রমোদতরি রটারডামের পথে

    হান্টাভাইরাস আতঙ্কে সেই প্রমোদতরি রটারডামের পথে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রাণঘাতী হান্টাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে থাকা প্রমোদতরি এমভি হন্ডিয়াস সোমবার নেদারল্যান্ডসের রটারডাম বন্দরে পৌঁছাবে। এরপর জাহাজটির যাত্রা আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হবে।

    কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে জাহাজটি বন্দরে নোঙর করতে পারে। পরে এতে থাকা ২৫ জন ক্রু সদস্য ও দুইজন চিকিৎসাকর্মীসহ মোট ২৭ জনকে নামিয়ে আনা হবে। বেঁচে থাকা ক্রুদের কয়েক সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখা হবে।

    জাহাজে হান্টাভাইরাসে আক্রান্ত হয়ে তিন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়। বর্তমানে ভাইরাসটির কোনো নির্দিষ্ট টিকা বা কার্যকর চিকিৎসা নেই।

    তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এটি কোভিড-১৯-এর মতো বৈশ্বিক মহামারি পরিস্থিতি তৈরি করছে না। সংস্থাটির মতে, সাধারণ মানুষের জন্য সংক্রমণের ঝুঁকি এখনো সীমিত পর্যায়ে রয়েছে।

    ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস ১২ মে জানান, এখন পর্যন্ত বড় ধরনের প্রাদুর্ভাবের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে তিনি সতর্ক করে বলেন, ভাইরাসটির সুপ্তিকাল কয়েক সপ্তাহ পর্যন্ত হতে পারে, ফলে ভবিষ্যতে নতুন রোগী শনাক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    সরকারি সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, এখন পর্যন্ত ছয়জনের শরীরে হান্টাভাইরাস শনাক্ত হয়েছে এবং আরও একজনের ক্ষেত্রে সম্ভাব্য সংক্রমণের তথ্য পাওয়া গেছে।

    এদিকে কানাডায় এক যাত্রীর শরীরে প্রাথমিক পরীক্ষায় হান্টাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ