সোমবার, ১৮ মে ২০২৬
Natun Kagoj

বিএনপির ৭ দিনের কর্মসূচি

বিএনপির ৭ দিনের কর্মসূচি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।

সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন সাংগঠনিক ও স্মরণমূলক আয়োজন। দলটির পক্ষ থেকে জানানো হয়, শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, অবদান ও আদর্শ স্মরণে এই কর্মসূচি পালন করা হবে।

বিএনপি নেতারা জানান, কর্মসূচির মাধ্যমে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রনায়কোচিত ভূমিকা তুলে ধরা হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন