বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj

শেষ হতে চলেছে আপনার স্মার্টফোনের আয়ু, বুঝবেন যেভাবে 

শেষ হতে চলেছে আপনার স্মার্টফোনের আয়ু, বুঝবেন যেভাবে 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আজকের পৃথিবীতে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি কাজ, বিনোদন, নেভিগেশন এবং ব্যক্তিগত তথ্য সংরক্ষণ পর্যন্ত সবকিছু সামলায়। তাই ফোনের “শেষ বয়স” কখন আসতে পারে, তা আগেভাগে জানা জরুরি। এখানে এমন কিছু লক্ষণ তুলে ধরা হলো, যা দেখলে বুঝা যায় আপনার ডিভাইস শেষের দিকে।

ব্যাটারির আচরণ বদলে যাওয়া
স্মার্টফোনের সবচেয়ে সাধারণ সমস্যা হলো ব্যাটারি। দ্রুত চার্জ কমে যাওয়া, দিনে একাধিকবার চার্জ দিতে হওয়া, অথবা হঠাৎ ২০-৩০ শতাংশ চার্জ থেকে ফোন বন্ধ হয়ে যাওয়া বিপদের ইঙ্গিত। ব্যাটারি ফুলে যাওয়া, ডিভাইস অস্বাভাবিক গরম হওয়া, অথবা দীর্ঘ সময় চার্জে রাখলেও ১০০% না হওয়াও সতর্কবার্তা।
অ্যান্ড্রয়েডে সেটিংসে গিয়ে ব্যাটারি স্ট্যাটাস চেক করতে পারেন। আইফোনে ‘Battery → Battery Health & Charging’-এ গিয়ে ব্যাটারির প্রকৃত অবস্থা জানা যায়।

পারফরম্যান্স কমে যাওয়া
যেসব কাজ একসময় মুহূর্তেই করত ফোন, হঠাৎ ধীর হয়ে যাওয়া আর পারফরম্যান্স কমে যাওয়া ফোনের বার্ধক্যের লক্ষণ। অ্যাপ ওপেন হতে দেরি, কিবোর্ডে টাইপ করার সময় ল্যাগ, টাস্ক সুইচিংয়ে হ্যাং—এসবই ইঙ্গিত দেয় ক্ষমতা হারাচ্ছে।
স্টোরেজ কমে যাওয়া বা ‘Out of Storage’ বার্তা বারবার দেখানোও সতর্কবার্তা।

সফটওয়্যার আপডেট না পাওয়া
কিছু ফোন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নতুন সফটওয়্যার আপডেট পাওয়া বন্ধ করে দেয়। এতে নতুন ফিচার মিস হওয়ার পাশাপাশি সাইবার নিরাপত্তার ঝুঁকিও বাড়ে। পুরোনো OS-এ সোশ্যাল মিডিয়া বা ব্যাংকিং অ্যাপ ঠিকমত কাজ নাও করতে পারে। যদি ফোন দীর্ঘদিন আপডেট না পায়, বুঝতে হবে এটি সমসাময়িক অ্যাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তখন ফোন পরিবর্তন ছাড়া উপায় থাকে না।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন