শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • ভালোবাসার নামে মানসিক খেলায় ফেলে নার্সিসিস্টরা

    ভালোবাসার নামে মানসিক খেলায় ফেলে নার্সিসিস্টরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্পর্ক মানেই নির্ভরতা, বিশ্বাস আর ভালোবাসা। কিন্তু যদি সেই ভালোবাসার মানুষটিই হয়ে ওঠে আপনার মানসিক নির্যাতনের কারণ? মনোবিজ্ঞানীরা বলছেন, এমন দ্বিমুখী আচরণকারী ব্যক্তিরা সাধারণত 'নার্সিসিস্ট' (Narcissist) বা আত্মপ্রেমিক প্রকৃতির হন। প্রথম দেখায় মুগ্ধ করা এই মানুষগুলোই ধীরে ধীরে কাছের মানুষের জীবন বিষিয়ে তোলে।

    কীভাবে চিনবেন এই 'খেলোয়াড়দের'?

    বিশেষজ্ঞদের মতে, নার্সিসিস্টদের আচরণের একটি বড় বৈশিষ্ট্য হলো 'আইডিয়েলাইজেশন' এবং 'ডিভ্যালুয়েশন' (Idealization and Devaluation)। শুরুতে তারা সঙ্গীকে চোখে চোখে আগলে রাখেন, পৃথিবী সেরা মানুষ হিসেবে উপস্থাপন করেন। কিন্তু এই মুগ্ধতার পর্ব কাটলেই বেরিয়ে আসে আসল রূপ।

    প্রতিবেদনে বলা হয়েছে, "যদি এমন কাউকে ভালোবেসে ফেলেন, যে একদিন আপনাকে চোখে চোখে আগলে রাখে, আর বাকি চারদিন আপনাকে ভেতরে ভেতরে পোড়ায়, জানবেন সে শুধু প্রেমিক নয়, সে একজন নিঃসন্দেহে নার্সিসিস্ট।"
    এদের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, এরা সঙ্গীর অনুভূতিকে খেলনার মতো ব্যবহার করে। নিজের আনন্দ আর তৃপ্তির জন্য অন্যকে কষ্ট দিতেও পিছপা হয় না।

    সুন্দর মুখোশের আড়ালে নির্মম স্বত্বা

    নার্সিসিস্টরা জনসমক্ষে অত্যন্ত চমৎকার, স্মার্ট এবং মানবিক হিসেবে পরিচিতি লাভ করে। সবার মন জয় করতে তারা ওস্তাদ। কিন্তু ঘরের দরজার ভেতরে তারা সম্পূর্ণ ভিন্ন মানুষ—হৃদয়হীন, স্বার্থপর এবং নির্মম।

    বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানীরা উল্লেখ করেন, এরা একধরনের দ্বিমুখী জীবনযাপন করে। বাইরের পৃথিবী দেখে তাদের মানবিক রূপ, আর সবচেয়ে কাছের মানুষটিকেই তারা সবচেয়ে বেশি মানসিক কষ্ট দেয়।

    পরিবর্তন অসম্ভব, সমাধান দূরত্ব

    এই প্রকৃতির মানুষেরা মনে করে, তাদের দৃষ্টিভঙ্গিই সঠিক, তারা সবার চেয়ে আলাদা ও বিশেষ। সবচেয়ে কষ্টের বিষয় হলো, এরা কখনো পরিবর্তন হয় না। যখন সঙ্গী এদের কথার বিরুদ্ধে দাঁড়ায় বা নিজেদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করে, তখনই নার্সিসিস্টদের আসল নিষ্ঠুর রূপ প্রকাশ পায়। তখন সঙ্গীর চোখের জল বা কাকুতি-মিনতি কোনো কিছুই তাদের কাছে দাম পায় না।

    উপসংহারে বলা যায়, ভালোবাসার এই ফাঁদ থেকে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ। মনোবিজ্ঞানীরা পরামর্শ দেন, এমন বিষাক্ত সম্পর্কে জড়িয়ে পড়লে দ্রুত সতর্ক হোন। সুন্দর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার যেন আপনার জীবনকে গ্রাস না করে, সেদিকে খেয়াল রাখা জরুরি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ