শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • শরীরের ভেতরের আবর্জনা দূর করে ইন্টারমিটেন্ট ফাস্টিং

    শরীরের ভেতরের আবর্জনা দূর করে ইন্টারমিটেন্ট ফাস্টিং
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ সময় না খাওয়ার মাধ্যমে শরীর একটি অদ্ভুত বায়োলজিক্যাল মোডে প্রবেশ করে। বিশেষজ্ঞরা জানান, ১৪ থেকে ২৪ ঘণ্টা খাবার না খাওয়ার সময় শরীর নিজে নিজে নষ্ট, পুরনো ও অসুস্থ কোষগুলো ভেঙে পুনর্ব্যবহার শুরু করে। এই প্রক্রিয়াটি “অটোফ্যাজি” নামে পরিচিত, যার অর্থই “নিজেকে খাওয়া”।

    অটোফ্যাজির মাধ্যমে শরীরের বয়সজনিত ক্ষতিগ্রস্ত কোষ দূর হয়, প্রদাহ সৃষ্টিকারী কোষ পরিষ্কার হয় এবং এমনকি ক্যান্সার বা অ্যালঝেইমারের মতো রোগের কোষগুলোও ধ্বংস হতে শুরু করে। বিশেষজ্ঞরা এটিকে শরীরের প্রাকৃতিক ডিটক্স সিস্টেম হিসেবে উল্লেখ করেছেন। কোষের ভেতরের আবর্জনা, খারাপ প্রোটিন এবং নষ্ট মাইটোকন্ড্রিয়া পরিষ্কার হয়ে শরীর ভিতর থেকে সতেজ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

    এই অসাধারণ প্রক্রিয়াটি আবিষ্কার করেন জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি, যিনি ২০১৬ সালে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ইন্টারমিটেন্ট ফাস্টিং এর মাধ্যমে সাধারণ মানুষও সহজেই এই প্রক্রিয়া শুরু করতে পারেন। নিয়মিত ইন্টারমিটেন্ট ফাস্টিং শরীরকে সারাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ