শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • জাতিসংঘ প্রতিবেদন

    জলবায়ু পরিবর্তনে ১১০ কোটি মানুষ চরম দারিদ্র্যে ভুগছে

    জলবায়ু পরিবর্তনে ১১০ কোটি মানুষ চরম দারিদ্র্যে ভুগছে
    ছবি : এএফপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের ১০৯টি দেশের ৬৩০ কোটি মানুষের মধ্যে প্রায় ১১০ কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে চরম বহুমাত্রিক দারিদ্র্যে ভুগছে। সরাসরি জলবায়ু ঝুঁকিতে রয়েছে প্রায় ৯০ কোটি মানুষ, যা মোট দরিদ্র জনগোষ্ঠীর ৮০ শতাংশ।

    পতন, খরা, বন্যা, তাপপ্রবাহ ও বায়ুদূষণ—এই চারটি ঝুঁকি মিলিতভাবে সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর জীবন ও নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে। প্রতিবেদনটি শিশু মৃত্যুহার, বাসস্থান, স্যানিটেশন, বিদ্যুৎ ও শিক্ষা ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে দেখিয়েছে যে, এই প্রভাবের মধ্যে অর্ধেকেরও বেশি ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক।

    ইউএনডিপি’র ভারপ্রাপ্ত প্রশাসক হাওলিয়াং শু বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে কেউই পুরোপুরি নিরাপদ নয়, কিন্তু সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীই সবচেয়ে কঠিন প্রভাবের সম্মুখীন।” প্রতিবেদনে বলিভিয়ার গুয়ারানি আদিবাসী রিকার্ডোর জীবনকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে, যেখানে দিনমজুর পরিবার একটি ছোট ঘরে ১৮ জনের সঙ্গে বসবাস করছে।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাহারার দক্ষিণাঞ্চলীয় আফ্রিকা ও দক্ষিণ এশিয়া জলবায়ু ও দারিদ্র্যের যুগপৎ প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল। ইউএনডিপি জানাচ্ছে, জলবায়ু ঝুঁকি ও দারিদ্র্য মোকাবিলায় মানুষের জীবন ও গ্রহের রক্ষা একসঙ্গে অগ্রাধিকার পেতে হবে।


    সূত্র : এএফপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন