বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ট্রাম্পের বক্তব্যে হতবাক ভারত, 'প্রকৃত বন্ধুত্বে' চিড়: নিউইয়র্ক টাইমস

    ট্রাম্পের বক্তব্যে হতবাক ভারত, 'প্রকৃত বন্ধুত্বে' চিড়: নিউইয়র্ক টাইমস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতবিরোধী বক্তব্য ও নতুন শুল্কনীতি নয়াদিল্লিকে গভীর হতাশায় ফেলেছে। নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ এবং রাশিয়া থেকে তেল আমদানির জন্য বাড়তি জরিমানার হুমকি দেশটির অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্কের ওপর বড় ধাক্কা হয়ে এসেছে।

    বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের বক্তব্য ছিল কেবল কঠোর নয়, বরং অপমানজনক। ভারতকে আখ্যা দেওয়া হয়েছে "মৃত অর্থনীতি" হিসেবে, এবং দেশটির বিদ্যমান বাণিজ্যনীতি ও শুল্ক কাঠামোকে বলা হয়েছে “বিরক্তিকর ও কঠিন”।

    একই সময় ট্রাম্প পাকিস্তানের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং দেশটির সঙ্গে তেল অনুসন্ধান নিয়ে আলোচনা চালান, যা নয়াদিল্লির জন্য কূটনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।

    নতুন শুল্ক নীতির প্রভাবে ভারতের প্রধান রপ্তানি খাত—ব্যক্তিগত ইলেকট্রনিক্স (১৪ বিলিয়ন ডলার) ও ফার্মাসিউটিক্যালস (১০ বিলিয়ন ডলার)—বড় ধরনের ঝুঁকিতে পড়েছে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জানিয়েছে, এসব পণ্যের ওপরও শুল্ক আরোপ করা হচ্ছে।

    ফলে ভারতের শেয়ারবাজারে পতন ঘটেছে এবং ব্যাংকগুলো বাণিজ্য স্থবিরতা নিয়ে সতর্কতা দিয়েছে।

    ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ব্রিকসভুক্ত দেশগুলোকে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে। পাশাপাশি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ৫০ দিনের মধ্যে থামাতে না পারলে রাশিয়ার বাণিজ্য অংশীদারদের ওপর ১০০ শতাংশ পরোক্ষ শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি। এই হুমকায় ভারত উদ্বিগ্ন।

    এ পরিস্থিতিতে ভারতের তেল পরিশোধনাগারগুলো রুশ তেল আমদানি কমাতে শুরু করেছে বলে জানান জাহাজ ও পণ্য ট্র্যাকিং প্রতিষ্ঠান কেপলারের বিশ্লেষক সুমিত রিতোলিয়া। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় ভারত বিকল্প উৎসের দিকে ঝুঁকছে।

    বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই নীতিগত পরিবর্তন ও কড়া ভাষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার 'প্রকৃত বন্ধুত্ব' সম্পর্কেও প্রশ্ন তুলছে। যুক্তরাষ্ট্র একাধিকবার দ্রুত সমঝোতার চেষ্টা করলেও ভারত সময় নিয়ে আলোচনা চায়, যা দুই দেশের কূটনৈতিক দৃষ্টিভঙ্গিতে বড় পার্থক্য সৃষ্টি করেছে।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব রয়েছে, যা সময়ের পরীক্ষায় টিকে আছে। আমরা এই অংশীদারত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে সম্পর্ক আরও গভীর হবে বলেই বিশ্বাস করি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন