মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • মালিক পক্ষের হস্তক্ষেপে জনকণ্ঠে আবারও আলোচনায় ‘র’

    মালিক পক্ষের হস্তক্ষেপে জনকণ্ঠে আবারও আলোচনায় ‘র’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনকণ্ঠ পত্রিকায় মালিক পক্ষের হস্তক্ষেপের মাধ্যমে আবারও ‘র’-এর (ভারতের গোয়েন্দা সংস্থা) সম্পৃক্ততা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ৩১ জুলাই রাত থেকে পত্রিকার মালিক হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় হয়ে ওঠেন এবং বেশ কয়েকজন সাংবাদিককে ফোন করে চাপ প্রয়োগের অভিযোগ পাওয়া যায়। একইসঙ্গে ভারতীয় নম্বর ব্যবহারকারী কিছু ব্যক্তিকে অফিসের গ্রুপে যুক্ত করা হয়, যাদের আচরণ সন্দেহজনক ছিল বলে দাবি করেছেন পত্রিকার কয়েকজন কর্মী।

    এছাড়া, ১ আগস্ট পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজে পত্রিকার প্রচ্ছদের রঙ লাল থেকে কালো করে একটি পোস্ট প্রকাশ করা হয়, যেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের আগস্ট শোক কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান জনকণ্ঠের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা।

    সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের ভাষ্য অনুযায়ী, আগস্ট মাসে ব্যানার রঙ পরিবর্তন এবং রাজনৈতিক অবস্থান প্রকাশের বিষয়ে প্রশ্ন তুললে পত্রিকার মালিক পক্ষ ২০ জন সাংবাদিককে হঠাৎ চাকরিচ্যুত করে। এতে ক্ষুব্ধ হয়ে পত্রিকার সাংবাদিক ও কর্মচারীরা সম্মিলিতভাবে সব ধরনের সংবাদ প্রচার ও কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

    বর্তমানে জনকণ্ঠে সাংবাদিকদের একটি অংশ মালিক পক্ষের রাজনৈতিক অবস্থান ও অভ্যন্তরীণ হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কর্মবিরতিতে রয়েছেন। এ বিষয়ে জনকণ্ঠ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন