শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নদী খনন কাগজে, অর্থ আত্মসাতের অভিযোগ বাস্তবে, বিআইডব্লিউটিএর মাফিয়া ছাইদুর! ঠাকুরগাঁও-১ আসনে কারচুপি হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি গোলাম পরওয়ারের মোহাম্মদপুরে বিশেষ অভিযান, নারী-পুরুষ ও কিশোরসহ গ্রেপ্তার ১৩ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন সিগন্যাল আধুনিকায়নে ৪২ কোটি টাকার কাজ নিয়ে বিতর্ক, দরপত্রের শর্ত বদলানোর অভিযোগ সাইবার নিরাপত্তা সতর্কতায় তৃতীয় দিনেও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২২২ চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দিতে নতুন আইন সারাদেশের ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পেল বিশ্ববিদ্যালয়জীবনের গল্প ‘অন্যপাতা’ প্রধানমন্ত্রীর জাপান সফরে থাকছেন না টোকিওর রাষ্ট্রদূত দাউদ আলী
  • জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন

    জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

    শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    খাজে আহমেদ মজুমদার জানান, শুক্রবার রাতে ঢাকায় নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে শফিকুর রহমানকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তাঁর মৃত্যু হয়।

    মুহম্মদ শফিকুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মৃত মৌলভী আব্দুল হামিদ এবং মা আয়েশা খাতুন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

    সংসদ সদস্য ও সাংবাদিকতা

    মুহম্মদ শফিকুর রহমান ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।

    শিক্ষাজীবনে তিনি ১৯৬৫ সালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল পাস করেন। ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭১ সালে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

    ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া শফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে দৈনিক ইত্তেফাক-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতা বিষয়ে উচ্চতর শিক্ষা নেন।

    সাংবাদিকতায় দীর্ঘ কর্মজীবনে তিনি জাতীয় প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে তিনি সংগঠনটির সভাপতি ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন