বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • দুই বছরের শিশুসহ কিয়েভে রাশিয়ার হামলায় প্রাণ হারালেন ২৮ জন

    দুই বছরের শিশুসহ কিয়েভে রাশিয়ার হামলায় প্রাণ হারালেন ২৮ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার ভোরে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলার ধ্বংসস্তূপ থেকে দুই বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিদেঙ্কো নিশ্চিত করেছেন। বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে তিনজন শিশু রয়েছে। এছাড়া, এই হামলায় ১৫০ জনেরও বেশি লোক আহত হয়েছে।

    প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়ারমাক জানান, নিহত শিশুদের বয়স যথাক্রমে ২, ৬ ও ১৭ বছর। রাশিয়া এই হামলায় ৩০০টির বেশি ড্রোন ও ৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানা গেছে।

    উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আহতদের মধ্যে ১৬ জনই শিশু—যা রাশিয়ার আক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত কিয়েভে শিশু আহতের সর্বোচ্চ সংখ্যা। শুক্রবার শহরে শোকদিবস ঘোষণা করেছে কিয়েভ সিটি প্রশাসন।

    ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চলমান রয়েছে।
    প্রধানমন্ত্রী স্বিরিদেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘আজ সকালে ধ্বংসস্তূপ থেকে দুই বছরের শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ জনে, যাদের মধ্যে ৩ জন শিশু। আহত হয়েছেন ১৫০ জনের বেশি।

    তিনি আরো বলেন, ‘বিশ্বের কাছে রাশিয়াকে বিচারের আওতায় আনার সব রকমের উপকরণ আছে। যা নেই তা হলো—ইচ্ছাশক্তি।’ অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, রাশিয়ার এই হামলা ‘ঘৃণ্য’এবং ‘অমানবিক’, তবে নিষেধাজ্ঞা রাশিয়াকে কতটা নিবৃত্ত করতে পারবে সে বিষয়ে তিনি নিশ্চিত নন। ট্রাম্প আরো জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চুক্তির জন্য আগামী ৮ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সমঝোতা না হলে, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বৃদ্ধি করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন