মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম

চিজি গার্লিক ব্রেড: স্বাদের চরম সীমা

চিজি গার্লিক ব্রেড: স্বাদের চরম সীমা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভাবো তো, গরম একটা রুটি – উপরে গলানো চিজ গড়াগড়ি খাচ্ছে, আর রসুনের ঘ্রাণ নাকে এসে লেগেছে! বাইরে থেকে হালকা মুচমুচে, আর কাটলেই ভেতর থেকে বেরিয়ে এলো টানটান চিজ। এটাই হচ্ছে চিজি গার্লিক ব্রেড – এমন এক খাবার যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে!

উপকরণ

  • 2 জনের

ডোয়ের জন্য---

  • 150 গ্রাম ময়দা
  • 1/3 কাপ জল
  • 1 টেবিল চামচ ইস্ট
  • 1 টেবিল চামচ চিনি
  • 1/2 চামচ নুন
  • 1 টেবিল চামচ মিল্ক পাউডার
  • 1টেবিল চামচ+1 চা চামচ অলিভ অয়েল

স্টাফিং এর জন্য---

  • 100 গ্রাম মোজারেলা চীজ
  • 50 গ্রাম বাটার
  • 1 টেবিল চামচ ধনেপাতা কুচি
  • 8 কোয়া রসুন কুচি
  • 1 টেবিল চামচ অরিগ্যানো
  • 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স

রান্নার নির্দেশ সমূহ

  • প্রথমে স্টাফিং এর জন্য গার্লিক বাটার রেডি করতে হবে । একটা মাইক্রো ওভেন সেফ পাত্রে ধনেপাতা কুচি, রসুন কুচি আর বাটার নিয়ে 1 মিনিট মাইক্রো হাইতে দিয়ে 1 মিনিট আরও মাইক্রো ওভেনের ভেতর রেখে স্ট্যান্ডিং টাইম দিলে রেডি হয়ে যাবে গার্লিক বাটার ।
  • এরপর চিনি আর জল ঈষৎ গরম করে ইস্ট দিয়ে 15 মিনিট এ্যাকটিভ হওয়ার জন্য গরম জায়গায় রেখে দিতে হবে ।
  • ইস্ট এ্যাকটিভ হয়ে গেলে ময়দা, নুন, মিল্ক পাউডার আর 1 টেবিল চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিতে হবে । এবার এর মধ্যে এ্যাকটিভ ইস্ট দিয়ে মেখে নিতে হবে ।
  • মাখা ময়দায় বাকী 1 চামচ অলিভ অয়েলটা দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়ে একটা এয়ার টাইট বক্সে রেখে দিতে হবে 2 ঘন্টা ।
  • 2 ঘন্টা পর ডো ফুলে ডবল হয়ে গেলে হাত দিয়ে চেপে ভেতরের এয়ারটা বের করে আবার ঠেসে নিতে হবে ।
  • এবার এই ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নিতে হবে । এক ভাগ গ্রীজ করা বেকিং টে্রের উপর রেখে হাত দিয়ে চেপে চেপে রুটির আকার দিতে হবে । স্ট্যাফিং এর উপকরন হাতের কাছে নিতে হবে ।
  • এবার এই রুটির উপর গার্লিক বাটার স্প্রেড করে তার উপর গ্রেট করা চীজ, তার উপর অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে হবে । কিছুটা গার্লিক স্প্রেড আর অরিগ্যানো সরিয়ে রাখতে হবে ।
  • এবার হাফ অবস্থায় মুড়ে দিতে হবে । এই ভাবে আরও একটা তৈরী করে নিতে হবে ।
  • এবার এগুলোর উপর বাকী গার্লিক বাটার স্প্রেড করে দিয়ে একটা ছুড়ি দিয়ে চিরে চিরে দিতে হবে । বাকী অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে হবে ।
  • কিছুক্ষন ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যাতে আকারে ডবল হয়ে যায় । এবার 200℃ প্রিহিটেড কনভেকশানে 20 মিনিট বেক করে নিতে হবে ।

গরম গরম সার্ভ করতে হবে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ