বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র: বাণিজ্য সচিব

    বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র: বাণিজ্য সচিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার তৃতীয় দফার প্রথম দিনেই গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

    তিনি বলেন, সোমবার (২৯ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে নির্ধারিত এজেন্ডা অনুযায়ী ফলপ্রসূ আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতরের কর্মকর্তারা বাংলাদেশ থেকে আমদানি পণ্যের ওপর আরোপিত শুল্ক হ্রাসে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলেও তিনি জানান।

    বাণিজ্য সচিব বলেন, শুল্ক যথেষ্ট পরিমাণ কমবে, তবে কত কমবে এখনই বলা সম্ভব হচ্ছে না। আগামীকালের বৈঠক শেষে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, এমনটাই বাণিজ্য সচিবের প্রত্যাশা।

    উল্লেখ্য, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত হয় প্রথম দিনের বৈঠক। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

    এই প্রতিনিধি দলে আরও আছেন প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের কর্মকর্তারা ঢাকা থেকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন বৈঠকে।

    অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা। শুল্ক সংক্রান্ত আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন