মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশি পর্যটক বাড়ায় ফের জমজমাট কলকাতার নিউ মার্কেট শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • দুর্বাডাঙ্গায় ঘেরমালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার যুবক

    দুর্বাডাঙ্গায় ঘেরমালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার যুবক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মনিরামপুরে একজন ঘেরমালিকের কাছে দেড়লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহিদুল ইসলাম নামে এক যুবককে গত মঙ্গলবার রাতে পুলিশ গ্রেফতার করে। 

    এর আগে এ ঘটনায় ঘেরমালিক বাদি হয়ে শহিদুলের বিরুদ্দে মামলা করেন। 

    এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার দূর্বাডাঙ্গা গ্রামের রাজেস্বর রায়ের ছেলে কৃপা রায় ঘেরের ব্যবসা করে আসছে। কিন্তু অভিযোগ রয়েছে কৃপার কাছে বাটবিলা গ্রামের আলি বক্সের ছেলে শহিদুল ইসলাম বেশ কিছুদিন যাবত পাঁচলাখ টাকা চাঁদা দাবি করে আসছে। ইতিমধ্যে কৃপা ভয়ে কিছু টাকাও দেন শহিদুলকে।

    অভিযোগ রয়েছে শহিদুল তার কাছে আরো দেড়লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু কৃপা চাঁদার সম্পূর্ন টাকা দিতে ব্যর্থ হওয়ায় শহিদুল তাকে জীবন নাশের হুমকি দেন। ফলে কোন উপায় না পেয়ে কৃপা রায় সোমবার সন্ধ্যায় শহিদুলের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা করেন।

    থানার অফিসার ইনচার্জ(ওসি) বাবলুর রহমান খান জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে ওই রাতেই শহিদুলকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালের দিকে তাকে আদালতে চালান দেওয়া হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন