রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইমিগ্রেশন নিরাপত্তা আধুনিকায়নে সিঙ্গাপুরের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট কাটিয়ে সরবরাহ স্বাভাবিক হয়েছে: জ্বালানি মন্ত্রী সালমানের পক্ষ থেকে অভিযোগে মামলা হলে তদন্ত করে দেখা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাসনিম জারা বিশ্বমানের পর্যটনশিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী অস্কারে বাংলাদেশের হয়ে লড়বে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ নখে ময়লা জমে থাকলে অজু হবে কি? ‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’ ১৬ বছরেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক, ইতিহাস গড়লেন কাভান সুলিভান নানির ‘দ্য প্যারাডাইস’ তিন দিনেই ১০০ কোটির ক্লাবে
  • জাল ও বেআইনি রায়ের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাত দিনের রিমান্ডে

    জাল ও বেআইনি রায়ের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাত দিনের রিমান্ডে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিচারিক দায়িত্ব পালনে অনিয়ম, বেআইনি রায় প্রদান এবং জাল নথি তৈরির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

    বুধবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়।

    এদিন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো ও সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক খালেক মিয়া। রাষ্ট্রপক্ষে রিমান্ড মঞ্জুর চেয়ে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন। পরে শুনানি শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে খায়রুল হককে আসামি করে শাহবাগ থানায় এ মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।

    এর আগে গত ২৪ জুলাই সকাল সাড়ে ৮টায় ধানমণ্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওইদিন তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক এক হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন