রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, মোট মৃত ১ হাজার ৯৬ ইমিগ্রেশন নিরাপত্তা আধুনিকায়নে সিঙ্গাপুরের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট কাটিয়ে সরবরাহ স্বাভাবিক হয়েছে: জ্বালানি মন্ত্রী সালমানের পক্ষ থেকে অভিযোগে মামলা হলে তদন্ত করে দেখা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাসনিম জারা বিশ্বমানের পর্যটনশিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী অস্কারে বাংলাদেশের হয়ে লড়বে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ নখে ময়লা জমে থাকলে অজু হবে কি? ‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’ ১৬ বছরেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক, ইতিহাস গড়লেন কাভান সুলিভান
  • সালমানের পক্ষ থেকে অভিযোগে মামলা হলে তদন্ত করে দেখা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

    সালমানের পক্ষ থেকে অভিযোগে মামলা হলে তদন্ত করে দেখা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের ফেসবুক লাইভে দেওয়া বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সালমানের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগে মামলা করা হলে তা তদন্ত করে দেখা হবে।

    রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    সালমান মুক্তাদিরের বক্তব্য প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, “তিনি ফেসবুক লাইভে এসে একদিকে বলছেন, তার কাছে কেউ চাঁদা চায়নি, চাইলেও তিনি দিতেন। আবার বলছেন, বিএনপি চাঁদাবাজ দল। এ ধরনের ঢালাও অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি যদি নির্দিষ্ট কারও বিরুদ্ধে মামলা করেন, তাহলে আমরা সেটি তদন্ত করে দেখব।”

    তিনি বলেন, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের কারণে কেউ তাকে উদ্দেশ্য করে বক্তব্য দিতেই পারেন। তবে অভিযোগ করার পর সেটি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ। সালমান মুক্তাদির এখন পর্যন্ত কোনো মামলা করেননি বলেও জানান তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তিনি আমার দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন। তিনি যদি সুনির্দিষ্টভাবে মামলা করেন, তাহলে আমরা তদন্ত করে দেখতে পারি। তবে এ ঘটনায় তিনি ভুক্তভোগী হয়েছেন—এ বিষয়টি পুলিশ প্রাথমিকভাবে দেখেছে। প্রাথমিক তদন্ত খুবই সংক্ষিপ্ত ছিল, বিষয়টি আরও বিস্তারিতভাবে তদন্ত করা প্রয়োজন।”

    তিনি জানান, এ ঘটনায় জিডি বা মামলা করার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি, তবে শিগগিরই মামলা হতে পারে।

    ঘটনাস্থল সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানিকদী নামাপাড়া ক্যান্টনমেন্ট থানার আওতাধীন এলাকায় প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের বিরোধ রয়েছে। এর এক পক্ষ একটি বিল্ডার প্রতিষ্ঠান এবং অন্য পক্ষ একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।

    প্রাথমিক তদন্তের তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, ওই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পক্ষে কিছু লোক রাতে জায়গাটি দখলের চেষ্টা করতে যায়। সেখানে গিয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে। ওই স্থাপনার ভেতরে সালমান মুক্তাদিরের একটি টিনশেড স্থাপনা ছিল, যেখানে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করা হতো বলে ধারণা করা হচ্ছে। সেই স্থাপনাতেও ভাঙচুর করা হয়েছে।

    জমি নিয়ে বিরোধ, সংঘর্ষ ও দখল-বেদখলের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা, কিছু দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।

    তিনি বলেন, যেহেতু ঘটনাটি বর্তমানে তদন্তাধীন এবং মামলা করার প্রক্রিয়া চলছে, তাই তদন্তের অগ্রগতি হলে ঘটনার প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন