রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর তাগিদ আইনমন্ত্রীর জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, মোট মৃত ১ হাজার ৯৬ ইমিগ্রেশন নিরাপত্তা আধুনিকায়নে সিঙ্গাপুরের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট কাটিয়ে সরবরাহ স্বাভাবিক হয়েছে: জ্বালানি মন্ত্রী সালমানের পক্ষ থেকে অভিযোগে মামলা হলে তদন্ত করে দেখা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাসনিম জারা বিশ্বমানের পর্যটনশিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী অস্কারে বাংলাদেশের হয়ে লড়বে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ নখে ময়লা জমে থাকলে অজু হবে কি?
  • ইমিগ্রেশন নিরাপত্তা আধুনিকায়নে সিঙ্গাপুরের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী

    ইমিগ্রেশন নিরাপত্তা আধুনিকায়নে সিঙ্গাপুরের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিমানবন্দর ও স্থলবন্দরের সীমান্ত নিরাপত্তা আধুনিকায়ন, প্রযুক্তি হস্তান্তর, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সিঙ্গাপুরের রাজনৈতিক ইতিহাস নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

    সাক্ষাৎকালে মিচেল লি বাংলাদেশের সীমান্ত ও ইমিগ্রেশন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং এ ক্ষেত্রে কারিগরি সহায়তা দেওয়ার বিষয়ে সিঙ্গাপুরের আগ্রহের কথা জানান।

    তিনি বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্যিক যোগাযোগও ক্রমেই বিস্তৃত হচ্ছে। দুই দেশের সম্পর্ক ও বাণিজ্য আরও জোরদারে শিগগিরই বাংলাদেশে সিঙ্গাপুরের পূর্ণাঙ্গ হাইকমিশনার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশের সীমান্ত ও বিমানবন্দরগুলোতে আধুনিক প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ও সীমান্ত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।

    উগ্রবাদ মোকাবিলা, পুলিশ সদস্যদের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো গেলে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    বৈঠকে সিঙ্গাপুরের মিশন প্রধানের উত্তরসূরি ফিলিপ ওং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং সিঙ্গাপুর মিশনের দ্বিতীয় সচিব ধান্য লিঙ্গেশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন