রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আসামে সমাবেশের আগে ককরোচ জনতা পার্টির নেতাসহ কয়েকজন আটক বিদেশে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ, সিআইডির হাতে নারী গ্রেপ্তার জাসদ কার্যালয়ে হামলা-মবের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় আসক আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর তাগিদ আইনমন্ত্রীর জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, মোট মৃত ১ হাজার ৯৬ ইমিগ্রেশন নিরাপত্তা আধুনিকায়নে সিঙ্গাপুরের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট কাটিয়ে সরবরাহ স্বাভাবিক হয়েছে: জ্বালানি মন্ত্রী সালমানের পক্ষ থেকে অভিযোগে মামলা হলে তদন্ত করে দেখা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাসনিম জারা
  • জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

    জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে পুলিশের অভিযানের পর আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৯ জনের পরিচয় যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

    রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা পোস্টকে এ তথ্য জানান ডিএমপির মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া।

    তিনি বলেন, জাসদের নেতাদের কাছ থেকে বিভিন্ন কাগজপত্র ও নেতা-কর্মীদের তালিকা নেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পর ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে বয়োবৃদ্ধরাও রয়েছেন।

    পুলিশের হেফাজতে থাকা ২৯ জনের বিষয়ে সাকিবুল আলম বলেন, তাদের পরিচয়ও যাচাই করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ছাড়াই কার্যালয় থেকে লোকজনকে নিরাপদে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

    জাসদ কার্যালয়ে কর্মসূচির অনুমতি নেওয়া হয়েছিল কি না—জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, জাসদের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। তবে সেখানে সভা করার অনুমতি দেওয়া হয়নি।

    জাসদ কার্যালয় দখলের কোনো পক্ষ চেষ্টা করছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্যালয়টি দখলের কোনো সুযোগ নেই। এটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

    এর আগে শনিবার দুপুরের পর জাসদের প্রধান কার্যালয় ঘেরাও করেন যুবদলের নেতা-কর্মীরা। সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছে—এমন অভিযোগ তুলে তারা পুলিশকে খবর দেন। পরে পল্টন থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা লোকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। একের পর এক প্রিজন ভ্যান এনে তাদের কার্যালয় থেকে বের করে থানায় নেওয়া হয়।

    পুলিশ জানিয়েছিল, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা জাসদ কার্যালয়ে একত্রিত হয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন