মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

চিলি ফিশ: সুস্বাদু এক ফিউশন ডিশ

চিলি ফিশ: সুস্বাদু এক ফিউশন ডিশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চিলি ফিশ হচ্ছে একটি জনপ্রিয় চাইনিজ-স্টাইলের ফিউশন খাবার, যা মাছপ্রেমীদের কাছে ভীষণ প্রিয়। এটি মূলত সস ও মশলার মিশেলে তৈরি একটি ঝাল-মিষ্টি স্বাদের পদ, যেখানে মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয় হালকা ভাজা বা ডিপ ফ্রাই করা মাছের টুকরো।

উপকরন

  • ২জনের জন্য
  • ২৫০গ্ৰাম ভেটকি ফিলে
  • ১টেবিল চামচ আদা রসুন কাঁচালঙ্কা বাটা
  • ১/২চা চামচ লেবুর রস
  • ১/২চা চামচ আদা কুচি
  • ১/২চা চামচ রসুন কুচি
  • ২টো কাঁচালঙ্কা কুচি
  • ২টো পেঁয়াজ
  • ১/২ ক্যাপ্সিকাম
  • ১টেবিল চামচ টমেটো চিলি সস
  • ২টেবিল চামচ টমেটো কেচাপ
  • ১চা চামচ সয়াসস
  • ১/২চা চামচ ভিনিগার
  • ২টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  • স্বাদমতো লবণ
  • প্রয়োজন মতো তেল

রান্নার নির্দেশ সমূহ

  • ভেটকি ফিলে ছোট ছোট পিস করে কেটে আদা রসুন কাঁচালঙ্কা বাটা,লেবুর রস, লবণ ও ১/২চা চামচ
  • শুকনো কর্ণফ্লাওয়ার মাখিয়ে ভেজে তুলে নিন।
  • তেল গরম করে আদা কুচি, রসুন কুচি, কাঁচালঙ্কা কুচি ও কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে ভেজে কিউব করে কাটা ক্যাপ্সিকাম দিয়ে নেড়ে সব রকমের সস ও ভিনিগার দিয়ে মিশিয়ে জল ও লবণ দিন।

কিছুক্ষণ ফুটিয়ে মাছ দিয়ে ১/২চা চামচ কর্ণফ্লাওয়ার গোলা দিয়ে মিশিয়ে নামিয়ে নিন।

কিভাবে পরিবেশন করবেন

  • চিলি ফিশ সাধারণত গরম গরম পরিবেশন করা হয়। এটি খাওয়া যায়:
  • ফ্রায়েড রাইস বা ভেজিটেবল রাইসের সঙ্গে
  • নুডলস বা চাউমিনের পাশে

এমনকি শুধু অ্যাপেটাইজার হিসেবেও পরিবেশন করা যায়


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন