বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • রাজধানীতে জুলাই জোটের আয়োজনে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সেমিনার

    রাজধানীতে জুলাই জোটের আয়োজনে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সেমিনার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে তরুণ আলেমদের সংগঠন ‘জুলাই জোট’ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সেমিনার আয়োজন করেছে।

    বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি: গণঅভ্যুত্থান-২০২৪ থেকে নতুন বাংলাদেশের যাত্রা’ শীর্ষক এই সেমিনারে বিভিন্ন আলোচক গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।

    এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বুদ্ধিজীবী, বিশ্লেষক, শিক্ষক, ছাত্রনেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সেমিনারটি সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা মাওলানা জামিল সিদ্দিকী।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল একটি যুগান্তকারী মোড় পরিবর্তনের সময়। এই আন্দোলন বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মূল্যবোধনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যাশাকে সামনে এনেছে। তারা এই অভ্যুত্থানকে শুধুই রাজনৈতিক প্রতিবাদ নয়; বরং একটি নতুন রাষ্ট্র চেতনার সূচনা হিসেবে উল্লেখ করেন।

    সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, তিনি বলেন, ‘মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্যের অবসান ঘটিয়ে একটি মূল্যবোধভিত্তিক ও সহনশীল বাংলাদেশ গড়তে হবে। ইসলামপন্থি ও বাংলাদেশপন্থার সমন্বয়েই আগামীর রাষ্ট্রচিন্তা গড়ে উঠবে।’

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ইসলামের স্বার্থ একসাথে রক্ষা করাই আমাদের চূড়ান্ত কর্তব্য।’

    বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন, আরেক কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান মিন্টু, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা ওয়ালি উল্লাহ আরমান, জবানের সম্পাদক রেজাউল করিম রনি, গবেষক ও চিন্তক সাইয়েদ আব্দুল্লাহ, ছাত্রনেতা নিজাম উদ্দিন, শাহরিয়ার শিমুল ও তরুণ আলেম প্রজন্ম ২৪-এর সভাপতি মাওলানা এহসানুল হক।

    সভা মুখ্য হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কবি মূসা আল হাফিজ।

    জুলাই জোটের অন্যতম উদ্যোক্তা মাওলানা মাবরুরুল হক স্বাগত বক্তব্য রাখেন আর আরেক উদ্যোক্তা মাওলানা সাইফুল্লাহ তামিম কওমি স্বীকৃতির বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

    সেমিনারে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদ হাসান, মাওলানা সাজিদ আব্দুল্লাহ, জনাব সালাউদ্দিন সবুজ, মাওলানা আনাস বিন ইউসুফ, মাওলানা ইকরামুল মারজানসহ বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সচেতন নাগরিকবৃন্দ।

    সেমিনারের শেষ দিকে জুলাই অভ্যুত্থান ও মাইলস্টোন স্কুলের শহীদদের স্মরণে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন