বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি
  • কলম্বোতে বৃষ্টির শঙ্কা, মাঠ ছাড়লেন খেলোয়াড়রা

    কলম্বোতে বৃষ্টির শঙ্কা, মাঠ ছাড়লেন খেলোয়াড়রা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লাঞ্চের পরপরই ধাক্কা খায় বাংলাদেশ। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। সেই চাপ সামাল দিতে ক্রিজে আসেন লিটন দাস ও মুশফিকুর রহিম। তবে মাত্র ১৪ রানের জুটি গড়তেই বাধা হয়ে দাঁড়ায় প্রকৃতি।

    কলম্বোর আকাশে তখন ঘন কালো মেঘ, আবহাওয়ার হঠাৎ রূপ বদলে মাঠে নামে বৃষ্টি সম্ভাবনার ছায়া। খেলা বন্ধ হয়ে যায়, মাঠকর্মীরা তৎপর হয়ে কভার টেনে আনেন। দুই দলের খেলোয়াড়রাও ফিরে যান ড্রেসিংরুমে।

    টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা প্রত্যাশিত হয়নি টাইগারদের। ম্যাচের প্রথম দিন লাঞ্চের আগেই উইকেট হারানোর মিছিলে পড়ে সফরকারীরা। বৃষ্টির কারণে খেলা স্থগিত হওয়ার আগপর্যন্ত বাংলাদেশ সংগ্রহ করেছে ৩৩.২ ওভারে ৪ উইকেটে ৯০ রান। উইকেটে আছেন মুশফিকুর রহিম (৭*) ও লিটন দাস (৮*)।

    শুরুতেই ধাক্কা: বিজয়ের হতাশাজনক ফর্ম
    ম্যাচের শুরুতেই ব্যর্থ হয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। শুরুর ওভারে দুইবার জীবন পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। দশ বল খেলে ইনসাইড এজ হয়ে বোল্ড হন আসিথা ফার্নান্ডোর বলে। সিরিজে এটি ছিল তার দ্বিতীয় ‘ডাক’।

    লড়াইয়ে সাদমান-মুমিনুল, কিন্তু ক্ষণস্থায়ী
    বিজয়ের বিদায়ের পর মুমিনুল হক ও সাদমান ইসলাম কিছুটা স্থিতি আনেন। দুজন মিলে গড়েন ৩৮ রানের জুটি। তবে ধনঞ্জয়া ডি সিলভার ঘূর্ণিতে ভাঙে সেই জুটি—২১ রানে মুমিনুল বিদায় নেন বদলি ফিল্ডার পবন রত্নায়েকের হাতে ক্যাচ দিয়ে। এরপর সাদমান ও শান্ত নতুন জুটি গড়ার চেষ্টা করলেও সাফল্য ধরা দেয়নি।

    লাঞ্চের পর আরও বিপর্যয়
    লাঞ্চে যাওয়ার সময় স্কোরবোর্ডে বাংলাদেশের রান ছিল ৭১/২। কিন্তু বিরতির পরপরই ছন্দপতন ঘটে। দ্বিতীয় সেশনের শুরুর ওভারেই শান্ত কুশল মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দেন মাত্র ৮ রানে। এর পরের ওভারে থারিন্দু রত্নায়েকের বলে ৯৩ বলে ৭ চারসহ ৪৬ রান করা সাদমানও ফিরেন। একসময় ৭৬ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

    বৃষ্টির বাধায় খেলা স্থগিত
    লিটন ও মুশফিক নতুন জুটি গড়ে কিছুটা স্থিতি আনলেও আবহাওয়া হয়ে দাঁড়ায় বাধা। কলম্বোর আকাশে ঘন মেঘে ছায়া ফেলতেই মাঠকর্মীরা কভার টেনে আনেন। বিরূপ আবহাওয়ার কারণে ৩৩.২ ওভারের পর খেলা বন্ধ ঘোষণা করা হয়।

    একাদশে পরিবর্তন, মিরাজ ফিরেছেন
    বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। জাকের আলীর জায়গায় দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ইনজুরির কারণে ছিটকে যাওয়া পেসার হাসান মাহমুদের পরিবর্তে দলে এসেছেন এবাদত হোসেন। শ্রীলঙ্কার হয়ে অভিষেক হচ্ছে অলরাউন্ডার সোনাল দিনুশার।

    কলম্বোতে বাংলাদেশের পুরোনো স্মৃতি
    সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দীর্ঘ ১৮ বছর পর খেলছে বাংলাদেশ। এই মাঠেই ২০০১, ২০০২ ও ২০০৭ সালে টেস্ট খেলেছিল টাইগাররা। এখানেই মোহাম্মদ আশরাফুল করেছিলেন টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরি। তবে দলের হিসেবে এই মাঠ খুব একটা শুভকর নয়—তিন ম্যাচের দুটি শেষ হয়েছে ইনিংস ব্যবধানে পরাজয়ে।

    তবে গল টেস্টে শক্ত লড়াই করে ড্র করার পর শান্তর দল কলম্বোতে জয় খুঁজে ফেরার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ