বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি
  • "দু’বার বাঁচলেন, কিন্তু রানে ফিরতে পারলেন না বিজয়"

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কা সফরটা যেন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে এনামুল হক বিজয়ের জন্য। গল টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে হতাশ করলেন এই ডানহাতি ওপেনার। রানের খাতা খুলতে না-পেরে ১০ বল খেলে বোল্ড হয়ে ফিরেছেন শূন্য রানে, বোলার ছিলেন আসিথা ফার্নান্ডো।


    কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে হতাশ করেছেন এই ওপেনার। শূন্য রানে ফিরে যাওয়ার আগে পেয়েছিলেন টানা দুইবার জীবন, তবুও সেটাকে কাজে লাগাতে পারেননি।

    ম্যাচের তৃতীয় ওভারে আসিথা ফার্নান্ডোর প্রথম বলেই স্লিপে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন এনামুল। কিন্তু উইকেটকিপার কুশল মেন্ডিস ক্যাচটি মিস করায় প্রথমবার রক্ষা পান। পরের বলেও স্লিপে ওঠে ক্যাচ, তবে এবার বল নিচু হয়ে যাওয়ায় ক্যাচের দাবি নাকচ হয়ে যায় — দ্বিতীয়বারের মতো বেঁচে যান বিজয়।

    তবে এর পরের ওভারে আর রক্ষা হয়নি। অফ স্টাম্পের বাইরের বল পাঞ্চ করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্পে টেনে আনেন তিনি। ফল—বোল্ড হয়ে ফেরত।

    এর আগেও গল টেস্টে দুই ইনিংসে ব্যর্থ ছিলেন এনামুল। প্রথম ইনিংসে শূন্য আর দ্বিতীয় ইনিংসে ফিরেছিলেন মাত্র ৪ রানে। কলম্বোতে এসে সেই ব্যর্থতার ধারাবাহিকতাই যেন টেনে নিলেন।

    সিরিজে এখন পর্যন্ত তিন ইনিংসে খেলেছেন মোট ৪০ বল, তাতে তার সংগ্রহ মাত্র ৪ রান।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ