বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি
  • কলম্বোতে শুরুতে ব্যাটিং বাংলাদেশের

    কলম্বোতে শুরুতে ব্যাটিং বাংলাদেশের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কলম্বো টেস্টেও টস ভাগ্য বাংলাদেশ দলের পক্ষেই ছিল। টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগেও গল টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ দল। একই কৌশল আবারও অবলম্বন করলো তারা কলম্বোতে।

    বাংলাদেশ দল কলম্বো টেস্টে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। জাকের আলির পরিবর্তে দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে, ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন পেসার হাসান মাহমুদ। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন।

    এই ম্যাচে একটি ব্যক্তিগত অর্জনও যোগ হয়েছে টাইগার শিবিরে। বাংলাদেশের হয়ে টেস্টে ৫০তম ম্যাচ খেলতে নেমেছেন লিটন দাস। দেশের দশম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। ২০১৫ সালের জুনে ভারতের বিপক্ষে ফতুল্লায় লিটনের টেস্ট অভিষেক হয়েছিল।

    অন্যদিকে, কলম্বো টেস্টে শ্রীলঙ্কার হয়ে অভিষেক হচ্ছে অলরাউন্ডার সোনাল দিনুশার। টেস্ট ক্যাপ তুলে দিয়েছেন কুশল মেন্ডিস। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেব্রুয়ারির সিরিজে স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা পাননি।

    শ্রীলঙ্কার একাদশ:
    পথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সোনাল দিনুশা, থারিন্দু রথনায়েকে, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো এবং অসিথা ফার্নান্দো।

    বাংলাদেশের একাদশ:
    সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা এবং এবাদত হোসেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ