বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি
  • ঢাকার জাতীয় স্টেডিয়াম পুরোপুরি ফুটবলের জন্য চায় বাফুফে

    ঢাকার জাতীয় স্টেডিয়াম পুরোপুরি ফুটবলের জন্য চায় বাফুফে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের মতো ঢাকার জাতীয় স্টেডিয়ামও শুধুমাত্র নিজেদের ব্যবহারের জন্য সরকার থেকে দাবি করেছে। বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী এই তথ্য নিশ্চিত করেছেন।

    বাফুফের দাবি নিয়ে সরকারও ইতোমধ্যে একমত পোষণ করেছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জানিয়েছেন, ফুটবল ফেডারেশনের চাহিদার প্রেক্ষিতে প্রক্রিয়া শুরু করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

    বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী বলেন, “ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারেনা থাকলেও নানা দিক থেকে জাতীয় স্টেডিয়াম আমাদের জন্য ‘সবেধন নীলমণি’। এটাকে ফুটবলের ‘হোম অব ফুটবল’ বলা একদম যথার্থ হবে। যদিও স্টেডিয়ামটি বিভিন্ন খেলার জন্য ব্যবহৃত হয়, তবু আমরা এটাকে শুধুমাত্র নিজেদের জন্য চেয়েছি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদও আমাদের সঙ্গে একমত পোষণ করে ইতোমধ্যে কাজ শুরু করেছে।”

    অন্যদিকে, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্টেডিয়ামের অবকাঠামো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, “ফুটবল মাঠের পাশে অ্যাথলেটিক্স ট্র্যাক থাকা স্বাভাবিক এবং এতে কোনো সমস্যা নেই। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন নিয়মিত এই মাঠে বিভিন্ন ইভেন্ট আয়োজন করে থাকে। ফিফার গাইডলাইনেও এমন কোনো বাধা নেই। বিশ্বজুড়ে অনেক বড় ফুটবল স্টেডিয়ামের পাশেই অ্যাথলেটিক্স ট্র্যাক থাকে।”

    তিনি আরও যোগ করেন, “জাতীয় স্টেডিয়াম অতীতে আবাহনী ও মোহামেডানের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়েছে। বাফুফে চাইলে ভবিষ্যতেও প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর জন্য হোম ভেন্যু হিসেবে এটি ব্যবহার করতে পারবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ