সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গর্ভধারণের চেষ্টা করলে দিনে কতটা কফি পান করা নিরাপদ প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৯৯ জন গ্রেফতার রোহিঙ্গা সংকট : আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ ‘ওয়্যারউলফ’ নিয়ে ফিরছেন রবার্ট এগার্স, ট্রেলারে শিহরণ শিক্ষায় আমূল সংস্কারের পথে চীন, সবাই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে জাপান-তুরস্ক-সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী কৃষকদের স্বার্থে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির ২০২৯ সালে মাতারবাড়ী বন্দরে কার্যক্রম শুরুর লক্ষ্য কুমিল্লায় রিজেনেক্স ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
  • ‘ওয়্যারউলফ’ নিয়ে ফিরছেন রবার্ট এগার্স, ট্রেলারে শিহরণ

    ‘ওয়্যারউলফ’ নিয়ে ফিরছেন রবার্ট এগার্স, ট্রেলারে শিহরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘ফোক হরর’ ঘরানায় নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন মার্কিন নির্মাতা রবার্ট এগার্স। তাঁর সিনেমায় ইতিহাসের নানা সময় ও লোককথার আবহ মিশে যায় গভীর অন্ধকার ও ভৌতিক পরিবেশে। এবার ১৩ শতকের ইংল্যান্ডকে পটভূমি করে নতুন সিনেমা ‘ওয়্যারউলফ’ নিয়ে আসছেন এই নির্মাতা।

    সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। এতে অ্যারন টেলর-জনসন, লিলি-রোজ ডেপ ও উইলেম ড্যাফোর চরিত্রগুলোর বেশ কিছু ঝলক দেখা গেছে। ট্রেলারের রহস্যময় ও গা ছমছমে পরিবেশ ইতোমধ্যে সিনেমাপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

    সিনেমায় অ্যারন টেলর-জনসনকে দেখা যাবে এক ব্যক্তির চরিত্রে, যিনি রক্তপিপাসু এক পশুতে রূপান্তরের অভিশাপের শিকার হন। তাঁর স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন লিলি-রোজ ডেপ। স্বামীকে এই অভিশাপ থেকে রক্ষা করতে মরিয়া হয়ে ওঠেন তিনি।

    অন্যদিকে, ভয়ংকর নেকড়েদের হাত থেকে লোকালয়কে রক্ষা করতে এক যোদ্ধার ভূমিকায় হাজির হয়েছেন উইলেম ড্যাফো। ট্রেলারে তাঁকে দৃঢ় কণ্ঠে বলতে শোনা যায়, ‘প্রতিটি নেকড়েই মরবে!’

    ট্রেলারের শেষ দিকে অ্যারন টেলর-জনসনের কাঁপতে থাকা শরীর এবং ধীরে ধীরে ভয়ংকর পশুরূপে রূপান্তরের দৃশ্য দর্শকদের মধ্যে শিহরণ তৈরি করেছে। তবে সিনেমার গল্পের বড় অংশই এখনো রহস্যের আড়ালে রাখা হয়েছে।

    ‘দ্য উইচ’, ‘দ্য লাইটহাউস’ ও ‘নসফেরাতু’র মতো সিনেমার মাধ্যমে ভৌতিক ও থ্রিলার ঘরানায় নিজস্ব নির্মাণশৈলী তৈরি করেছেন রবার্ট এগার্স। ফলে তাঁর নতুন সিনেমাটিকে ঘিরে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনেও আগ্রহ তৈরি হয়েছে।

    এর আগে ২০২৪ সালের ক্রিসমাসে মুক্তি পাওয়া ‘নসফেরাতু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন অ্যারন টেলর-জনসন, লিলি-রোজ ডেপ ও উইলেম ড্যাফো। সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ১৮ কোটি ডলার আয় করে এবং চারটি কারিগরি বিভাগে অস্কার মনোনয়ন পায়।

    ‘নসফেরাতু’র পর আবারও একই তিন অভিনেতাকে নিয়ে পর্দায় ফিরছেন এগার্স। আগামী ২৫ ডিসেম্বর, বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ওয়্যারউলফ’-এর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন