সোমবার, ২৫ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এআই ক্যামেরা ব্যবহার করে প্রতারণা, ডিএমপির বিশেষ সতর্কবার্তা হামে মৃত্যু সংখ্যা বেড়ে ৫৪৫, নতুন আক্রান্ত ১,২২৪ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মক্কা, শুরু হজের আনুষ্ঠানিকতা সমালোচনার ঝড়ে বেতারের পোশাক নির্দেশনা প্রত্যাহার টাঙ্গাইলে প্রাণঘাতী দুর্ঘটনায় জামায়াতের শোক প্রকাশ রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি, কিছুটা স্বস্তি নগরবাসীর আজ থেকে মেট্রোরেলে বিশেষ ভাড়া সুবিধা পাচ্ছেন বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধীরা ভয়াবহ দুর্ঘটনায় টাঙ্গাইলে ১৫ শ্রমিকের মৃত্যু, পরিচয় শনাক্ত ঈদের ঠিক আগে আবারও সোনার দাম বাড়াল বাজুস সুয়ারেজের হ্যাটট্রিকে ফিলাডেলফিয়াকে হারাল ইন্টার মায়ামি
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মক্কা, শুরু হজের আনুষ্ঠানিকতা

    ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মক্কা, শুরু হজের আনুষ্ঠানিকতা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। সোমবার (২৫ মে) ভোর থেকে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পবিত্র মক্কা নগরী।

    বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসলমান বর্তমানে তাঁবুর শহর হিসেবে পরিচিত মিনায় সমবেত হচ্ছেন। সৌদি গেজেটের তথ্য অনুযায়ী, আজ দুপুর পর্যন্ত হাজিদের মিনায় পৌঁছানোর প্রক্রিয়া চলবে।

    হজযাত্রীরা ৮ জিলহজ থেকে মিনায় অবস্থান করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। এই দিনটি ‘ইয়াওমুত তারভিয়া’ নামে পরিচিত। সৌদি হজ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, অনেক দেশের হাজি, বিশেষ করে বাংলাদেশি হাজিরা আগেই মিনায় পৌঁছে গেছেন।

    এরপর ৯ জিলহজ (মঙ্গলবার) হাজিরা আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন। সেখানে তারা জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন হিসেবে বিবেচিত।

    সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় গিয়ে রাতযাপন করবেন। পরদিন তারা মিনায় ফিরে শয়তানকে কঙ্কর নিক্ষেপ, পশু কোরবানি ও মাথা মুণ্ডনসহ হজের অন্যান্য গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

    এ বছর বিশ্বের প্রায় ১৮ লাখ মুসলমান হজ পালন করছেন। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ৭৮ হাজারের বেশি হজযাত্রী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন