শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায় ৩৪ লাখ শিশুকে এমআর টিকার আওতায় আনতে দ্বিতীয় দফা কর্মসূচি বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ
  • জাতীয় সংসদে দেশের বৃহত্তম বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

    জাতীয় সংসদে দেশের বৃহত্তম বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবার বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট।

    বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন শুরু করেন তিনি।

    এটি বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট, যা গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর উপস্থাপন করা হচ্ছে।

    এর আগে সকালে মন্ত্রিপরিষদের বিশেষ সভায় ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বাজেটের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত ওই বিশেষ সভায় বাজেট অনুমোদন করা হয়। সংসদে উপস্থাপনের পূর্বে নিয়ম অনুযায়ী মন্ত্রিপরিষদ এ অনুমোদন দিয়ে থাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন