বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর
  • ‘বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান’: দাবি ট্রাম্পের

    ‘বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান’: দাবি ট্রাম্পের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলমান বোমা হামলা বন্ধের অনুরোধ জানিয়ে ইরানের শীর্ষ নেতারা তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। বুধবার (১০ জুন) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

    ট্রাম্প জানান, সর্বশেষ সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের লক্ষ্যবস্তুতে ৪৯টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত না মানলে ইরানের ওপর আগামী রাতেও ব্যাপক হামলা চালানো হবে।

    তবে ট্রাম্পের এ দাবি দ্রুতই প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, ইরানের কোনো কর্মকর্তাই ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেননি এবং এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

    আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, এই দাবি যুদ্ধের দায় এড়ানোর জন্য তৈরি করা একটি রাজনৈতিক অজুহাত ছাড়া কিছুই নয়।

    এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক স্থাপনায় নতুন করে হামলা চালানো হয়েছে।

    অন্যদিকে ইরান দাবি করেছে, তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে এবং হরমুজ প্রণালিতে দুটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে।

    মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ট্রাম্পের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে এবং এটি ইরানের অব্যাহত ও অযৌক্তিক আগ্রাসনের জবাব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ